কিশোরগঞ্জ প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২৬, ২:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে মাঠপর্যায়ে কিশোরগঞ্জের পুলিশ সুপার

কিশোরগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করার লক্ষ্যে মাঠপর্যায়ে তদারকি জোরদার করেছেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। এরই অংশ হিসেবে মঙ্গলবার তিনি জেলার বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি ও তদন্ত কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন এবং পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার ভৈরব থানা, ভৈরব শহর পুলিশ ফাঁড়ি এবং বাজিতপুর থানার পিরিজপুর পুলিশ ক্যাম্পের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন। এ সময় তিনি কর্তব্যরত কর্মকর্তাদের সাথে মতবিনিময়ের পাশাপাশি স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন এবং জননিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

বিশেষ করে পুলিশ সদস্যদের আবাসন, চিকিৎসা, রেশন ও ছুটির মতো কল্যাণমূলক বিষয়গুলো গুরুত্বের সাথে দেখেন পুলিশ সুপার। তিনি বাহিনীর সদস্যদের সততা ও শৃঙ্খলার সাথে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, থানায় আগত সেবা প্রত্যাশীদের সাথে মানবিক আচরণ করতে হবে এবং দ্রুততম সময়ে আইনি সেবা নিশ্চিত করতে হবে।

অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে তিনি নিয়মিত টহল জোরদার, মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান এবং গ্রেপ্তারি পরোয়ানা দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন। এছাড়া চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে পুলিশকে আরও সক্রিয় হওয়ার পরামর্শ দেওয়া হয়।

আরো পড়ুন...  মসজিদে মাদকবিরোধী বার্তা

পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের মাধ্যমেই পুলিশি সেবাকে প্রকৃত অর্থে জনবান্ধব করে তোলা সম্ভব। জেলার প্রতিটি প্রান্তে পুলিশের কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা আনতে এই তদারকি অব্যাহত থাকবে।

পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত সরকারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ মাদকসেবীর কারাদণ্ড

গ্যাস সিলিন্ডারে পানি মিশিয়ে প্রতারণা, জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত

মোরেলগঞ্জে জমি নিয়ে বিরোধে ছেলের হামলায় পিতা গুরুতর জখম

তেতুলিয়ায় বিষধর সাপের কামড়ে সাবেক শিক্ষিকার মৃত্যু

খুলনায় ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে জনসমুদ্র, নগরজুড়ে জনস্রোত

মানবিক বাজেটে সব শ্রেণির মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী

বদরগঞ্জে ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রামবাসীর হাতে আটক

বাংলাদেশের কর্মসংস্থান সম্প্রসারণে দক্ষতা, শিল্পায়ন ও উদ্যোক্তা সৃষ্টি সবচেয়ে জরুরি: আবদুর রহিম খন্দকার

আলেমকে ফাঁসাতে মিথ্যা মামলা, ভাতিজার বিরুদ্ধে অভিযোগ

দীর্ঘ ১৫ বছর পর মাগুরা-নড়াইল সড়কে সরাসরি বাস চলাচল শুরু

১০

চিলকা নদীতে মর্টার শেল উদ্ধার

১১

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় কুলিয়ারচরে বিএনপি নেতার ওপর হামলা, থানায় অভিযোগ

১২

দুই হাঁটুতে পানি জমে ১০-১২ বছর, মানবেতর জীবনযাপন করছেন তিন সন্তানের জনক রাসেল ফকির

১৩

খুলনা বিশ্ববিদ্যালয়ে সামাজিক বিজ্ঞান গবেষণা নিয়ে দিনব্যাপী কর্মশালা

১৪

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

১৫

মাগুরা ডায়াবেটিক হাসপাতালে সিসি ক্যামেরা উদ্বোধন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নের প্রত্যাশা

১৬

টেকনাফের যুবক ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামে আটক

১৭

হাইতির জালে ৩ গোল করে বিরতিতে ব্রাজিল

১৮

যশোরে ৪১১তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স এর শুভ উদ্ভোধন

১৯

আর্জেন্টাইন ফুটবলারদের অনুকরণে পরীমণি, ভিডিও ভাইরাল

২০