মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
১০ জুন ২০২৬, ৪:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম শ্রীপুরের সাকিন

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এর বিভাগীয় পর্যায়ে দীর্ঘ লাফ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে মাগুরার শ্রীপুর উপজেলার মুখ উজ্জ্বল করেছে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মো. সাকিন বিশ্বাস। তিনি উপজেলার কল্যাণপুর গ্রামের বাসিন্দা মো. সামাদ বিশ্বাসের পুত্র এবং বর্তমানে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

সাকিনের এই অসাধারণ সাফল্যে পরিবার, বিদ্যালয়, শিক্ষা বিভাগসহ পুরো এলাকায় আনন্দের বন্যা বইছে। বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে তিনি এখন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।

সাকিনের বাবা মো. সামাদ বিশ্বাস বলেন, “ছেলের এমন অর্জনের কথা আমি কখনও কল্পনাও করিনি। প্রথমে আমরা তাকে বিভাগীয় পর্যায়ে পাঠাতে রাজি ছিলাম না। পরে উপজেলা শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনুরোধে তাকে প্রতিযোগিতায় অংশ নিতে দেই। আজ তার এই সাফল্যে আমরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত।”

গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা খাতুন বলেন, “সাকিন আমাদের বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির প্রথম স্থান অধিকারী শিক্ষার্থী। লেখাপড়ার পাশাপাশি সে ক্রীড়াক্ষেত্রেও অত্যন্ত মেধাবী। দৌড়, উচ্চ লাফ ও দীর্ঘ লাফ—সব ক্ষেত্রেই তার দক্ষতা রয়েছে। তার এই কৃতিত্বে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসী সবাই আনন্দিত ও গর্বিত।”

আরো পড়ুন...  হাজী মজিবর রহমান প্যাদার সফল অপারেশন, দোয়া কামনা

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রশিদ জানান, “আমি শুরু থেকেই সাকিনের প্রতি বিশেষ নজর রেখেছি। পরিবারের অনীহার কারণে প্রথমে তাকে বিভাগীয় পর্যায়ে পাঠানো নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিল। পরে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাকে প্রতিযোগিতায় অংশগ্রহণে উৎসাহিত করা হয়। বর্তমানে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্যও পরিবারকে উদ্বুদ্ধ করা হয়েছে। আমি নিজেও বিদ্যালয়ে গিয়ে তার খোঁজখবর নিয়েছি। তার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা হচ্ছে। আমরা বিশ্বাস করি, জাতীয় পর্যায়েও সে ভালো ফলাফল অর্জন করবে।”

স্থানীয়দের মতে, সাকিনের এই সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়; এটি মাগুরা জেলার জন্যও একটি গৌরবের বিষয়। তার এ কৃতিত্ব অন্যান্য শিক্ষার্থীদেরও ক্রীড়া ও শিক্ষাক্ষেত্রে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।

জাতীয় পর্যায়ে অংশগ্রহণের প্রস্তুতি শুরু করেছে সাকিন। এখন সবার প্রত্যাশা, বিভাগীয় পর্যায়ের মতো জাতীয় পর্যায়েও নিজের সেরাটা দিয়ে মাগুরা তথা দেশের জন্য আরও একটি গৌরবময় সাফল্য বয়ে আনবে এই ক্ষুদে ক্রীড়াবিদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লায়ন সৈয়দ হারুন এমজেএফ বাতাকান্দি স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মনোনীত

চাল-ডাল থেকে ক্যামেরা পর্যন্ত ৬০ পণ্যের দাম কমানোর প্রস্তাব বাজেটে

শ্যামনগরের গাবুরায় দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা ও উদ্ধার সরঞ্জাম বিতরণ

কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্তে পুলিশের অভিযান, স্বস্তি ফিরল শহরে

কালিয়াকৈরে ব্র্যাক শিখা প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

চাকরি দেওয়ার নামে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

কালিহাতীতে যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বর্জ্য পৃথকীকরণ কার্যক্রম জোরদারে কর্মশালা অনুষ্ঠিত

পটিয়া প্রেস ক্লাবের নতুন কার্যকরী কমিটি ঘোষণা, সভাপতি নুর হোসেন ও সম্পাদক সেলিম চৌধুরী

জার্মানির প্রতি ভালোবাসায় ৭.৫ কিলোমিটার পতাকা, মাগুরায় আমজাদের অনন্য প্রদর্শনী

১০

টাঙ্গন নদীতে এক হেক্টর এলাকাজুড়ে ‘মৎস্য অভয়াশ্রম’ ঘোষণা

১১

পটিয়ায় মকবুল শাহ (রহ.) মাজারের দানবাক্স ভেঙে টাকা চুরি, তদন্তের দাবি

১২

বিরোধী দলের এলাকাও উন্নয়নের বাইরে থাকবে না : প্রধানমন্ত্রী

১৩

পরিবেশ স্টার্টআপ তহবিল গঠনের আহ্বান জুবাইদা রহমানের

১৪

প্রেমিকাকে ভিডিও কলে রেখে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা

১৫

গোমস্তাপুরে ডিএনসির অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

১৬

বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে জাতীয় পর্যায়ে নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৭

নলডাঙ্গায় প্রধান শিক্ষক জাহিদুল ইসলামের জানাজায় মানুষের ঢল

১৮

ঝালকাঠির কাঠালিয়ায় মানবিক মিরাজ খান ফাউন্ডেশনের ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

১৯

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম শ্রীপুরের সাকিন

২০