মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
১০ জুন ২০২৬, ৯:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জার্মানির প্রতি ভালোবাসায় ৭.৫ কিলোমিটার পতাকা, মাগুরায় আমজাদের অনন্য প্রদর্শনী

মাগুরা সদর উপজেলার ঘোড়ামারা গ্রামের আমজাদ হোসেন আবারও আলোচনায় এসেছেন বিশ্বের দীর্ঘতম জার্মানির পতাকা তৈরি ও প্রদর্শনের মাধ্যমে। তিনি এবার প্রায় সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ জার্মানির পতাকা প্রদর্শন করে স্থানীয় ও জাতীয় পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছেন।

মঙ্গলবার মাগুরা সদর উপজেলার নিশ্চিন্তপুর স্কুল মাঠে বিশাল পরিসরে এই পতাকা প্রদর্শন করা হয়। এতে দেশের বিভিন্ন জেলা থেকে আসা জার্মান ফুটবল দলের ভক্তরা অংশ নেন এবং অনেকে এই ব্যতিক্রমী আয়োজন উপভোগ করেন।

আমজাদ হোসেন এর আগেও একাধিকবার বিশ্বকাপ উপলক্ষে জার্মানির পতাকা তৈরি করে আলোচনায় আসেন। ২০০৬ সালে তিনি প্রথম দেড় কিলোমিটার দীর্ঘ পতাকা তৈরি করেন। পরবর্তীতে ২০১০ সালে আড়াই কিলোমিটার, ২০১৪ সালে সাড়ে তিন কিলোমিটার এবং ২০১৮ সালে সাড়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ পতাকা তৈরি করেন। এবার সেই ধারাবাহিকতা ছাড়িয়ে পতাকার দৈর্ঘ্য দাঁড়িয়েছে সাড়ে সাত কিলোমিটারে।

স্থানীয় সূত্রে জানা যায়, একসময় পরিবারের বিরোধিতা থাকলেও নিজের অদম্য ইচ্ছাশক্তি ও ভালোবাসার কারণে তিনি থেমে যাননি। এমনকি পতাকা তৈরির জন্য নিজের প্রায় ৩০ শতক জমি বিক্রি করার কথাও জানা গেছে।

আরো পড়ুন...  নড়াইলে ৩ মাসের শিশুহত্যা, মা আটক

আমজাদ হোসেন জানান, ২০০৫ সালে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে জার্মানির তৈরি একটি হোমিও ওষুধ সেবনের পর সুস্থ হন। সেই ঘটনার পর থেকেই তিনি জার্মানির প্রতি গভীর ভালোবাসা অনুভব করেন। এরপর ২০০৬ বিশ্বকাপকে কেন্দ্র করে প্রথম পতাকা তৈরি করেন, যা পরবর্তীতে তার আবেগ ও ভালোবাসার প্রতীক হয়ে ওঠে।

তিনি আরও জানান, এ বছর তৈরি করা পতাকাটি তিনি জার্মান ফুটবল দলের জাদুঘরে সংরক্ষণের জন্য উপহার দিতে চান।

স্থানীয়দের মতে, আমজাদের এই উদ্যোগ শুধু ফুটবলপ্রেম নয়, বরং একটি দেশ ও সংস্কৃতির প্রতি গভীর ভালোবাসার অনন্য উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নবনিযুক্ত উপাচার্যের মতবিনিময়

এমপির মাদকবিরোধী হুঁশিয়ারির পর পীরগঞ্জে চিহ্নিত মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

লায়ন সৈয়দ হারুন এমজেএফ বাতাকান্দি স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মনোনীত

চাল-ডাল থেকে ক্যামেরা পর্যন্ত ৬০ পণ্যের দাম কমানোর প্রস্তাব বাজেটে

শ্যামনগরের গাবুরায় দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা ও উদ্ধার সরঞ্জাম বিতরণ

কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্তে পুলিশের অভিযান, স্বস্তি ফিরল শহরে

কালিয়াকৈরে ব্র্যাক শিখা প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

চাকরি দেওয়ার নামে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

কালিহাতীতে যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বর্জ্য পৃথকীকরণ কার্যক্রম জোরদারে কর্মশালা অনুষ্ঠিত

১০

পটিয়া প্রেস ক্লাবের নতুন কার্যকরী কমিটি ঘোষণা, সভাপতি নুর হোসেন ও সম্পাদক সেলিম চৌধুরী

১১

জার্মানির প্রতি ভালোবাসায় ৭.৫ কিলোমিটার পতাকা, মাগুরায় আমজাদের অনন্য প্রদর্শনী

১২

টাঙ্গন নদীতে এক হেক্টর এলাকাজুড়ে ‘মৎস্য অভয়াশ্রম’ ঘোষণা

১৩

পটিয়ায় মকবুল শাহ (রহ.) মাজারের দানবাক্স ভেঙে টাকা চুরি, তদন্তের দাবি

১৪

বিরোধী দলের এলাকাও উন্নয়নের বাইরে থাকবে না : প্রধানমন্ত্রী

১৫

পরিবেশ স্টার্টআপ তহবিল গঠনের আহ্বান জুবাইদা রহমানের

১৬

প্রেমিকাকে ভিডিও কলে রেখে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা

১৭

গোমস্তাপুরে ডিএনসির অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

১৮

বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে জাতীয় পর্যায়ে নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৯

নলডাঙ্গায় প্রধান শিক্ষক জাহিদুল ইসলামের জানাজায় মানুষের ঢল

২০