মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২৬, ৭:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে মাগুরায় জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে এবং আগামী ২ মে দেশব্যাপী গণমিছিল কর্মসূচি সফল করার লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে মাগুরা জেলা জামায়াতে ইসলামী। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে শহরের দোয়ারপাড়াস্থ জেলা কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য অধ্যাপক এমবি বাকের। তিনি বলেন, “নির্বাচন পরবর্তী সময়ে আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকারের কোনো কার্যকর উদ্যোগ নেই। বরং সরকার এখন উল্টো পথে হাঁটছে। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেখানে যদি এই সনদ বাস্তবায়ন না হয়, তবে শহীদদের রক্ত বৃথা যাবে।”

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও শহীদদের আকাঙ্ক্ষা পূরণে অবিলম্বে এই সনদ বাস্তবায়ন করতে হবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ২ মে (শনিবার) সকাল ১০টায় সারাদেশে ১১ দলীয় জোটের উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হবে। মাগুরাতেও এই কর্মসূচি সফল করতে তিনি জেলাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সাঈদ আহমেদ বাচ্চুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকরা জুলাই সনদ ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন প্রশ্ন করলে নেতৃবৃন্দ তার উত্তর দেন।

আরো পড়ুন...  মাগুরায় ক্লিনিক এন্ড ডায়াগনস্টিকের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি তারেক, সেক্রেটারী টিক্কা 

বক্তারা সরকারের প্রতি কঠোর হুশিয়ারি উচ্চারণ করে বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসে জুলাই বিপ্লবের চেতনাকে অবজ্ঞা করলে তার পরিণাম শুভ হবে না। অবিলম্বে রাজবন্দীদের মুক্তি ও সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানানো হয় এই সম্মেলন থেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একা পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণ মাদরাসাশিক্ষকের

বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকের অভিমানে নদীতে ঝাঁপ কলেজছাত্রীর, জীবিত উদ্ধার

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, কুড়িগ্রামসহ নিম্নাঞ্চলে প্লাবনের শঙ্কা

ভেড়ামারায় আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে বিএনপির বিক্ষোভ মিছিল

ঘুষের ভিডিও ভাইরালের পর পঞ্চগড়ের পিআইও বদলি

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে অভিযানে রূপালী ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার?

মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতা বিতরণে অনিয়মের অভিযোগ, স্বজনপ্রীতি ও অর্থ বাণিজ্যের অভিযোগে ক্ষোভ

আওয়ামী লীগ ঠেকাতে মোরেলগঞ্জের মাঠে বিএনপি-জামায়াত

১০

উলিপুরে দ্রুত বাইপাস সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

১১

জাতীয় অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন মাগুরা জেলা দল

১২

ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

বীরগঞ্জে পটল চাষে বাজিমাত, ৫০ শতক জমিতে কৃষকের লাভ ১ লাখ ২০ হাজার টাকা

১৪

মোরেলগঞ্জে ডা.শিব্বির আহমেদের সহধর্মীনির ইন্তেকাল

১৫

হাত দিয়ে গোল দেওয়া ‘দিবস’ আজ

১৬

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচে কে জিতবে, কী বলছে অপ্টা?

১৭

কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ

১৮

আদালতের ১৪৪ ধারা উপেক্ষা করে মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ

১৯

কুড়িগ্রামে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা রোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

২০