আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি
১৬ জুলাই ২০২৬, ৬:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই শহীদ দিবসে খাগড়াছড়িতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা, বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনের মতবিনিময়

যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে খাগড়াছড়িতে পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। দিবসটি উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা এবং জেলার সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এ সময় জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি বলেন, “জুলাই কোনো ব্যক্তি বা দলের একক সম্পত্তি নয়। ছাত্র-জনতা ও গণমানুষের সম্মিলিত আন্দোলনের মধ্য দিয়েই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে। জুলাই আন্দোলনে শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকার অতীতের মতো ভবিষ্যতেও থাকবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঞাঁ এমপি। এছাড়া অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী এবং সুধীজন উপস্থিত ছিলেন।

আরো পড়ুন...  নড়াইলের কালিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি মোটর সাইকেল স্বর্ণ ও নগদ টাকা লুট

আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গঠনের আহ্বান জানান।

এদিকে দিবসের কর্মসূচি শেষে দুপুর ১২টায় খাগড়াছড়ি সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলার সাম্প্রতিক অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঞাঁ এমপি।

মতবিনিময় সভায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি, চলমান ত্রাণ কার্যক্রম, পুনর্বাসন পরিকল্পনা এবং দুর্যোগ-পরবর্তী করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে দ্রুত পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বক্তারা বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দ্রুত পুনর্বাসন নিশ্চিত করতে সরকার ও প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে। একই সঙ্গে ভবিষ্যতে এমন দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপরও গুরুত্ব দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে জুলাই শহীদ দিবস পালন, কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিছানায় পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, পাশেই মিলল শিশুসন্তান ও চিরকুট

শ্রদ্ধা, স্মরণ ও অঙ্গীকারে কিশোরগঞ্জে জুলাই শহীদ দিবস পালন

দুনিয়া যখন আখিরাতের পুঁজি

রায়পুরায় নদীতে ডুবে ৪ মাদরাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু

জুলাই শহীদ দিবসে খাগড়াছড়িতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা, বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনের মতবিনিময়

মাগুরায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস

যথাযোগ্য মর্যাদায় ঝালকাঠিতে পালিত হলো জুলাই শহীদ দিবস

জুলাই শহিদদের স্মরণে কুড়িগ্রামে পুষ্পার্ঘ্য, আলোচনা সভা ও সম্মাননা

মিঠামইন বিএনপি সভাপতি জাহাঙ্গীর আলম হত্যা: ৩ আসামি গ্রেফতার

১০

জুলাই শহীদ দিবসে মাগুরায় জামায়াতে ইসলামীর র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল

১১

২৩ শিক্ষাপ্রতিষ্ঠানে নেই স্থায়ী প্রধান, প্রশাসনিক সংকটে মঠবাড়িয়ার শিক্ষা ব্যবস্থা

১২

তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনশক্তি গঠনে কম্পিউটার প্রশিক্ষণের বিকল্প নেই: ইউএনও জাহিদ বিন কাশেম

১৩

গাবুরায় ৭২ পরিবারের মাঝে ১,৮০০ মুরগির বাচ্চা বিতরণ, আয় বৃদ্ধির নতুন উদ্যোগ

১৪

এই কারণেই এবার আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে?

১৫

নকল সিগারেট মামলার মধ্যেই নতুন কেলেঙ্কারি, ভদ্দরের ফ্যাক্টরি থেকে উদ্ধার চোরাই মেশিন

১৬

বিশ্বনাথে শাহ ফাউন্ডেশনের উদ্যোগে ১৫ অসহায় পরিবারের মাঝে চিকিৎসা সহায়তা বিতরণ

১৭

রামপালে ‘জয় অব গিভিং’ উদ্যোগে ৮০ দুঃস্থ পরিবার পেল গরু-ছাগলসহ বিভিন্ন সহায়তা

১৮

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে মঠবাড়িয়ায় দুই মিটার রিডার অবরুদ্ধ

১৯

নোয়াখালীর উন্নয়নে ব্যতিক্রমধর্মী গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

২০