তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
২৬ মে ২০২৬, ৮:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কমলগঞ্জে দুই গ্রাম প্লাবিত, ৮০টি বাড়ি পানিতে তলিয়ে

টানা তিন দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নে লাউয়াছড়া খালের বাঁধ ভেঙে দুইটি গ্রাম প্লাবিত হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) ভোরে উপজেলার ভানুবিল ও ছনগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। হঠাৎ পানির চাপ বেড়ে খালের বাঁধ ভেঙে গেলে দ্রুতগতিতে পানি লোকালয়ে ঢুকে পড়ে।

স্থানীয় সূত্র জানায়, বাঁধ ভেঙে যাওয়ার পর ভানুবিল ও ছনগাঁও গ্রামের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যায়। এতে ছনগাঁও-ভানুবিল সড়কসহ কয়েকটি অভ্যন্তরীণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়।

স্থানীয়রা জানান, কোনো পূর্ব সতর্কতা ছাড়াই পাহাড়ি ঢলের পানি বসতবাড়িতে ঢুকে পড়ে। সকাল থেকে অনেককে হাঁটুপানির মধ্যে চলাচল করতে দেখা যায়। পানির স্রোতে ঘরবাড়ির আঙিনা ও গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভানুবিল গ্রামের বাসিন্দা আলী হোসেন ও ছনগাঁও গ্রামের রাধাকান্ত সিংহ জানান, হঠাৎ ঢলের পানিতে তারা ব্যাপক দুর্ভোগে পড়েছেন। ঘরবাড়ি ও আশপাশের এলাকা পানিতে ডুবে যায়।

আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দাল হোসেন বলেন, আকস্মিক পাহাড়ি ঢলে অন্তত ৭০ থেকে ৮০টি বাড়ির আঙিনা পানিতে তলিয়ে গেছে। কয়েকটি সড়কও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।

আরো পড়ুন...  সীমান্তে আটক দুই ভারতীয় নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ক্ষতিগ্রস্ত এলাকার তথ্য পাওয়া গেছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগুনে পুড়ে যাওয়া পরিবারের পাশে কেয়ার বাংলাদেশ, রিলিফ প্যাক বিতরণ

রামপালে খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে সম্ভাব্যতা যাচাই, পরিদর্শনে চীনা প্রতিনিধিদল

শ্রীমঙ্গলে এক বছরে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জামায়াতের রুকনদের আরও বেশি জান ও মালের কোরবানি দিতে হবে—মাগুরায় আব্দুল হালিম

মাগুরার মহম্মদপুরে নদীগর্ভে বিলীন হচ্ছে সড়ক, চরম ঝুঁকিতে ১০ হাজার মানুষ

চন্দনাইশের ধোপাছড়ির ৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল চিত্র

নতুন বাংলাদেশ গড়তে বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে — মাগুরায় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

পটিয়ার আশিয়ায় যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা মামলার দ্বিতীয় আসামি গ্রেপ্তার

১০

কুলিয়ারচরে বিএনপি নেতা জিল্লুর রহমান মাস্টারের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১১

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১৫৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

১২

অবিশ্বাস্য হলেও সত্য: মৌলভীবাজারে একই মসজিদে একদিনে দুইবার জুমার নামাজ

১৩

কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

১৪

রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ সরকারি হাসপাতালের চিকিৎসক গ্রেপ্তার

১৫

‘মেয়েটি নিজেই গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল’—জামায়াত এমপি

১৬

লবণাক্ত উপকূলীয় রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ

১৭

কর্জশোধ, রিজিক বৃদ্ধি ও বৈষয়িক উন্নতি

১৮

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র ও মাইক্রোবাসচালক নিহত, আহত ৬

১৯

মজুরি সংকটে বিপাকে কৃষক, মাগুরায় আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে কাটা হলো পাট

২০