জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:
৯ মে ২০২৬, ১:১৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

টেকনাফে বিশেষ অভিযানে ইয়াবা জব্দ

টেকনাফ উপজেলায় অভিযান  চালিয়ে প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার (৮ মে) বিকেল ৪টার দিকে টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদারপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ড স্টেশন টেকনাফের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি সংঘবদ্ধ মাদকচক্র সক্রিয় রয়েছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে একটি নির্দিষ্ট বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা সম্ভব হয়েছে, যার বাজারমূল্য আনুমানিক ৩ কোটি ৫০ লাখ টাকা।

তিনি আরও জানান, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে উদ্ধার করা মাদকদ্রব্য যথাযথ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এলাকা হওয়ায় টেকনাফ দীর্ঘদিন ধরেই ইয়াবা ও অন্যান্য মাদক পাচারের একটি গুরুত্বপূর্ণ রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযানের পরও মাঝে মাঝে মাদকচক্রের তৎপরতা দেখা যায় বলে স্থানীয়রা জানান।

আরো পড়ুন...  চাঁপাইনবাবগঞ্জে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

কোস্ট গার্ডের কর্মকর্তারা বলেন, মাদক পাচার রোধে দেশের উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে। বিশেষ করে টেকনাফ ও আশপাশের এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদককারবারিদের নেটওয়ার্ক ভেঙে দেওয়ার চেষ্টা চলছে।

তারা আরও জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনোভাবেই মাদক চক্রকে প্রশ্রয় দেওয়া হবে না এবং দেশের যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় কোস্ট গার্ড সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।

স্থানীয় সচেতন মহল কোস্ট গার্ডের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, সীমান্ত এলাকায় মাদক নিয়ন্ত্রণে নিয়মিত ও সমন্বিত অভিযান আরও জোরদার করা প্রয়োজন। তাদের মতে, শুধু অভিযান নয়, সামাজিক সচেতনতা ও সীমান্ত ব্যবস্থাপনা আরও শক্তিশালী করা হলে মাদক পাচার অনেকাংশে কমে আসবে।

অভিযানের পর উদ্ধার করা ইয়াবা পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে কোস্ট গার্ড।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে রবীন্দ্রজয়ন্তী উদযাপন

উখিয়ায় র্যাব-১৫ এর অভিযানে ২.৫ লাখ ইয়াবা জব্দ

শ্রীপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

টেকনাফে বিশেষ অভিযানে ইয়াবা জব্দ

আফ্রিকায় অফশোর ক্যাম্পাসের আহ্বান

দৌলতপুরে ধর্ষণচেষ্টার অভিযোগ

নোয়াখালীতে ঝটিকা মিছিল করে উধাও ছাত্রলীগ কর্মীরা

সুজন মোল্লাকে নিয়ে অপপ্রচার, থানায় জিডি

পৈত্রিক জমি দখলের অভিযোগে বাগেরহাটে সংবাদ সম্মেলন

বাগেরহাটে জমি বিরোধে নারী আহত

১০

এমপিও দাবিতে শিক্ষকদের আহাজারি

১১

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রচারণা

১২

মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

১৩

ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৯৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৪

৬৫ বছরের বৃদ্ধের ধর্ষণে ১২ বছরের শিশু ৬ মাসের অন্তঃসত্ত্বা

১৫

ভালোবাসার টানে হিন্দু থেকে মুসলিম হয়ে তরুণীর বিয়ে, স্বামী কারাগারে

১৬

পার্লারে ঢুকে নারী উদ্যোক্তাকে শ্লীলতাহানি, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল; আটক ২

১৭

রেডক্রিসেন্টে মানবিক অবদানের স্বীকৃতি পেলেন শিক্ষক জাকির হোসেন রিয়াজ

১৮

পানছড়িতে ইমামকে বিদায় সংবর্ধনা

১৯

কালিয়াকৈরে বৃক্ষ বিতরণ কর্মসূচি

২০