আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
৮ জানুয়ারি ২০২৬, ১২:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দীর্ঘদিনের যানজটের অবসান, মুকুন্দগাতীতে চালু হলো পৌর সিএনজি স্ট্যান্ড

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাতি এলাকায় দীর্ঘদিনের যানজট সমস্যার অবসান ঘটিয়ে চালু হয়েছে বেলকুচি পৌর সিএনজি স্ট্যান্ড। এতে করে প্রতিদিনের তীব্র যানজট ও জনভোগান্তি থেকে স্বস্তি পেয়েছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীরা।

দীর্ঘদিন ধরে মুকুন্দগাতি এলাকায় সড়কের দুই পাশে অবৈধভাবে সিএনজি ও অন্যান্য যানবাহন দাঁড়িয়ে থাকায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। গুরুত্বপূর্ণ এই এলাকায় নির্দিষ্ট পৌর সিএনজি স্ট্যান্ড না থাকায় যানজট নিত্যদিনের সমস্যায় রূপ নেয়। বিষয়টি নিরসনে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের ধারাবাহিক আন্দোলন, স্মারকলিপি প্রদান ও মানববন্ধনের প্রেক্ষিতেই অবশেষে পৌর সিএনজি স্ট্যান্ড চালুর উদ্যোগ বাস্তবায়িত হয়।

বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাবা আফরিন জাহান আনুষ্ঠানিকভাবে পৌর সিএনজি স্ট্যান্ডের উদ্বোধন করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, এ বিষয়ে এনসিপি (NCP) কর্তৃপক্ষসহ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময় মাঠপর্যায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়।

উল্লেখ্য, যানজট নিরসন ও পৌর এলাকায় একটি নির্দিষ্ট সিএনজি স্ট্যান্ড স্থাপনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ বেলকুচি থানা শাখা গত ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর স্মারকলিপি প্রদান করে। পাশাপাশি সংগঠনের অঙ্গ ও সহযোগী সংগঠনসহ অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনও ধারাবাহিকভাবে দাবি জানিয়ে আসছিল।

আরো পড়ুন...  রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে জন্মজয়ন্তী উদযাপন

পৌর সিএনজি স্ট্যান্ড চালুর ফলে মুকুন্দগাতি এলাকায় সড়কে অবৈধভাবে যানবাহন দাঁড়ানো বন্ধ হবে এবং যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছেন স্থানীয়রা। এতে ব্যবসা-বাণিজ্য, যান চলাচল ও সামগ্রিক জনজীবনে শৃঙ্খলা ফিরে আসবে বলে মনে করছেন তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বেলকুচি থানা শাখার সভাপতি আব্দুল আলী, সহ-সভাপতি মোহাম্মদ সালমান সাদী, সাধারণ সম্পাদক আবু মুসাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। তারা বলেন, পৌরবাসীর দীর্ঘদিনের দাবির বাস্তবায়ন একটি ইতিবাচক ও প্রশংসনীয় দৃষ্টান্ত।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ বেলকুচি থানা শাখার পক্ষ থেকে যানজট নিরসনে কার্যকর ও জনবান্ধব উদ্যোগ গ্রহণ করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা আফরিন জাহানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতেও বেলকুচি পৌর এলাকার জনস্বার্থে এ ধরনের উন্নয়নমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০