ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক মো. আদিল মিয়া নিজ জন্মভূমি কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুরে স্থানীয়ভাবে সংবর্ধিত হয়েছেন।
বুধবার (১৩ মে) বিকেলে লক্ষ্মীপুর বাজার এলাকায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের আয়োজন করা হয় ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় চত্বরে।
অনুষ্ঠানে গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মহসিন রানা বাদলের সভাপতিত্বে এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. রকিবুল মোমেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক মো. দেলোয়ার হোসেন মান্নান, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. আলমগীর হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাফেজ মো. মাসুদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির তাঁত বিষয়ক সম্পাদক শামসুল আলম এলেম, সিনিয়র সহ-সভাপতি মো. হুমায়ুন কবির, সদস্য মো. দেলোয়ার হোসেন মিন্টু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হাসান নাজিম এবং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রফিক হাসানসহ অনেকে।
অনুষ্ঠানে উপস্থিত নেতারা আদিল মিয়াকে রাজনৈতিক দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানান এবং ভবিষ্যতে তাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। জবাবে আদিল মিয়া বলেন, ঢাকায় অবস্থানকালীন সময়ে এলাকার মানুষের যেকোনো প্রয়োজনে তিনি পাশে থাকবেন এবং সর্বাত্মক সহযোগিতা করবেন।
সংবর্ধনার শুরুতে লক্ষ্মীপুর বাজার এলাকায় পৌঁছালে স্থানীয় নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে তাকে একাধিক ফুলের তোড়া ও মালা পরিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
উল্লেখ্য, গত ৪ এপ্রিল কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের যৌথ স্বাক্ষরে আদিল মিয়াকে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
আদিল মিয়া কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার লক্ষ্মীপুর দেরিয়াকান্দা গ্রামের মো. গোলাপ মিয়া ও মোছা. হালিমা খাতুনের সন্তান। তিনি এসএসসি, এইচএসসি ও স্নাতক (অনার্স) শেষে বর্তমানে এমবিএ (মার্কেটিং) অধ্যয়নরত।
রাজনৈতিক জীবনে তিনি কিশোরগঞ্জ ওয়ালী নেওয়াজ খান কলেজ থেকে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হন এবং পরবর্তীতে ঢাকা মহানগর ছাত্রদলের শীর্ষ নেতাদের সঙ্গে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেন। এছাড়া তিনি ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলা ছাত্র ফোরামের সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন।
অনুষ্ঠান শেষে বক্তারা নতুন নেতৃত্বকে সংগঠনকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখার আহ্বান জানান।
মন্তব্য করুন