মোঃ সুলতান মাহমুদ, স্টাফ রিপোর্টার
১১ মার্চ ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীপুরে আ’লীগ নেতার বিরুদ্ধে কলেজছাত্রকে মারধর ও ছবি ভাইরালের হুমকির অভিযোগ

গাজীপুরের শ্রীপুর উপজেলাতে এক কলেজছাত্রকে মারধর, চাঁদা দাবি এবং ছবি বিকৃত করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় এক বাংলাদেশ আওয়ামী লীগ কর্মী ও তার সহযোগীদের বিরুদ্ধে। গত ৯ মার্চ সন্ধ্যায় উপজেলার টেংরা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী কলেজছাত্র মো. আতিকুর রহমান বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে প্রধান অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে টেংরা এলাকার বাসিন্দা মো. নাজমুলকে, যিনি স্থানীয়ভাবে আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। তার সঙ্গে রুমান (১৮), তুহিন (২০), ফাহিম (১৭), শরিফ (১৮) ও রিফাত (১৯)সহ আরও কয়েকজন এই ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগে বলা হয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, টেংরা সুতাপাড়া এলাকার বাসিন্দা এবং নরসিংদী কলেজ–এর ছাত্র আতিকুর রহমানের সঙ্গে এক তরুণীর একটি ছবি অভিযুক্তরা কৌশলে সংগ্রহ করে। পরে ছবিটি বিকৃত করে অশ্লীল আকারে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে তার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করা হচ্ছিল।

অভিযোগ অনুযায়ী, গত ৯ মার্চ সন্ধ্যায় টেংরা বাজারের পশ্চিম পাশে আতিকুরকে একা পেয়ে অভিযুক্তরা আবারও টাকা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে নাজমুলের নেতৃত্বে কয়েকজন লোহার রড ও লাঠিসোটা দিয়ে তার ওপর হামলা চালায়। এতে আতিকুরের পিঠ, পা ও উরুতে গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

আরো পড়ুন...  শ্যামনগরে ফাইটার কারাতে ক্লাবের বেল্ট প্রদান অনুষ্ঠান

ভুক্তভোগী আতিকুর রহমান অভিযোগ করেন, অভিযুক্ত নাজমুল ও তার সহযোগীরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে সাধারণ মানুষকে হয়রানি করে আসছে। সামাজিক সম্মানহানির আশঙ্কায় প্রথমে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও অভিযুক্তদের হুমকি ও চাপ অব্যাহত থাকায় তিনি শেষ পর্যন্ত থানায় অভিযোগ করতে বাধ্য হন।

এ বিষয়ে শ্রীপুর মডেল থানার পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের সত্যতা যাচাই করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০