খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি
২৬ মে ২০২৬, ৮:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তেতুলিয়ায় বালুর নিচে ভয়ংকর আবিষ্কার—মুক্তিযুদ্ধের সময়ের মর্টার শেল উদ্ধার

পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার করতোয়া নদীতে বালু উত্তোলনের সময় পরিত্যক্ত অবস্থায় একটি ৮২ মিলিমিটার মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের ধারণা, এটি মহান মুক্তিযুদ্ধকালীন সময়ের অবিস্ফোরিত গোলা হতে পারে।

সোমবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ময়নাগুড়ি বিওপির বাংলার চর এলাকায় এ ঘটনা ঘটে। সীমান্ত পিলার ৪২৫-এর কাছাকাছি করতোয়া নদী থেকে বালু উত্তোলনের সময় শ্রমিকদের চোখে পড়ে মর্টার শেলটি। পরে বিষয়টি স্থানীয়রা বিজিবিকে জানালে বিজিবির সহায়তায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শেলটি উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নদীর ওই অংশে বালু তোলার সময় হঠাৎ করে ৮২ মিলিমিটারের মর্টার শেলটি বালুর সঙ্গে উঠে আসে। তাৎক্ষণিকভাবে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়ে এলাকা নিয়ন্ত্রণে আনে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া মর্টার শেলটি নিরাপদ স্থানে রাখা হয়েছে এবং বিষয়টি আদালতে অবহিত করা হয়েছে।

তিনি আরও বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রয়োজন হলে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে (BDU) জানানো হবে।

আরো পড়ুন...  সাংবাদিকদের নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যে নতুন বিতর্কে আমির হামজা

স্থানীয়দের ধারণা, এটি মুক্তিযুদ্ধকালীন সময়ের অবিস্ফোরিত গোলা হতে পারে বলে মনে করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘরভাড়া দিতে চুল বিক্রি, দুই সন্তান নিয়ে রেললাইনের পাশে রেহানার জীবন

মোরেলগঞ্জে বৃত্তি অর্জনকারী ৪২ শিক্ষার্থীকে সংবর্ধনা

খাগড়াছড়িতে নারী ফুটবল ও ব্যাডমিন্টনের জমজমাট আসর শুরু

জুয়ার আসরে মারধরের পর মৃত্যু, বাড়ি ফেরার পর প্রাণ গেল ৬৩ বছরের কোরাইনার

এক ট্রলারে ধরা পড়ল ৪৬ মণ ইলিশ

শ্রীপুরে সার-কীটনাশকের দুই দোকানে দুর্ধর্ষ চুরি

জাতীয় বিতর্কে রানারআপ চাঁপাইনবাবগঞ্জের ক্ষুদে বিতার্কিকরা

বিশ্বনাথে সরকারি আদেশ অমান্য করে সড়কে গেইট নির্মাণের অভিযোগ

চা শিল্পে নতুন ইতিহাস, এক নিলামেই এনটিসির আয় ৪ কোটি ৪৭ লাখ টাকা

বদরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যা না আত্মহত্যা?

১০

জুড়ীতে অসময়ে তরমুজ চাষে দুই কৃষকের দৃষ্টান্ত

১১

শিবগঞ্জ সীমান্তে ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১

১২

বিশ্বনাথে লামাকাজী আইটি একাডেমির উদ্বোধন

১৩

কমলগঞ্জে সংরক্ষিত নারী সদস্যের বিরুদ্ধে প্রতিবাদ সভা

১৪

৮ বছরের শিশুর কাঁধে ৬ সদস্যের পরিবারের ভার

১৫

কুলিয়ারচরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাংগঠনিক তৎপরতা, গঠিত হবে ৭ শাখা

১৬

গোমস্তাপুরে পৃথক অভিযানে ৩১০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৭

মনু সেচ প্রকল্পের জলাবদ্ধতা নিরসনে কৃষকদের স্মারকলিপি

১৮

দ্রব্যমূল্য, গ্যাস ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে মাগুরায় ১১ দলীয় জোটের স্মারকলিপি

১৯

পটিয়ায় র‍্যাবের অভিযানে এক লাখ ইয়াবাসহ মোটরসাইকেল গ্যাংয়ের ৬ সদস্য আটক

২০