চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে পিস ইন্টারন্যাশনাল ট্রাভেলস এজেন্সি। আধুনিক, নির্ভরযোগ্য ও বিশ্বস্ত ট্রাভেল সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়েছে।
গতকাল (৩০ মে) সন্ধ্যায় দেবীনগরের ধুলাউড়ি হাট এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ ট্রাভেলস এজেন্সির শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ হারুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে প্রগতি সংঘের সভাপতি মামুনুর রশিদ, দেবীনগর যুবদল বিএনপির সভাপতি নূর মোহাম্মদ, যুবদল নেতা মোহাম্মদ জহুরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. সোহেল রানা জানান, পিস ইন্টারন্যাশনাল ট্রাভেলস এজেন্সির মাধ্যমে দেশ-বিদেশে ভ্রমণ, এয়ার টিকিট বুকিং, ভিসা প্রসেসিং, ওমরাহ ও হজ সংক্রান্ত পরামর্শসহ বিভিন্ন ট্রাভেল সেবা প্রদান করা হবে। গ্রাহকদের সর্বোচ্চ মানের ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।
বক্তারা বলেন, বর্তমান সময়ে নিরাপদ ও বিশ্বস্ত ট্রাভেল সেবার চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। নতুন এই প্রতিষ্ঠানটি সেই চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
স্থানীয়দের মতে, দেবীনগরের কেন্দ্রস্থলে এই ট্রাভেলস এজেন্সির যাত্রা শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে ইতোমধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, সততা, দক্ষতা ও মানসম্মত সেবার মাধ্যমে পিস ইন্টারন্যাশনাল ট্রাভেলস এজেন্সি দ্রুতই একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত হবে।
মন্তব্য করুন