চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নাচোল থানা পুলিশ।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় পরিচালিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নাচোল থানার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) মো. দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কসবা ইউনিয়নের চন্দ্রাইল গ্রামে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে চন্দ্রাইল গ্রামের মৃত জালাল উদ্দীনের ছেলে মো. আলতাব আলী (৫৩)কে তার নিজ বসতবাড়ির সামনে থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ২৫টি পুরিয়ায় রাখা মোট ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পুলিশের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন