ইতিহাস ডেস্ক
২ ফেব্রুয়ারী ২০২৬, ৬:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচনী প্রচারে সরগরম সুনামগঞ্জ-৩ আসনের ভোটের মাঠ

তফসিল অনুযায়ী আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু হতেই সারা দেশের ন্যায় সুনামগঞ্জ-৩ আসনে জমে উঠেছে নির্বাচনী আমেজ। জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় এখন সরগরম ভোটের মাঠ।

বড় রাজনৈতিক দলগুলোর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও সক্রিয়ভাবে মাঠে নেমেছেন। জনসভা, গণসংযোগ, প্রচারপত্র বিতরণসহ নানা কর্মসূচিতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও তাঁদের সমর্থকেরা।

রবিবার (১ ফেব্রুয়ারি) জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে প্রচার-প্রচারণা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। হাওরবেষ্টিত সুনামগঞ্জ-৩ আসনে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। সময় যত ঘনিয়ে আসছে, প্রার্থীদের দৌড়ঝাঁপ ততই বাড়ছে। ঘরোয়া বৈঠকের পাশাপাশি দিন-রাত ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন তারা।

হাট-বাজার থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামের উঠান বৈঠক—সবখানেই চলছে বিরামহীন প্রচারণা। জানা গেছে, ভোর থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। প্রচণ্ড শীত উপেক্ষা করে ভোটারদের সঙ্গে মতবিনিময় ও দোয়া প্রার্থনা করছেন তারা। দুই উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো প্রার্থীদের ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে। চায়ের দোকানগুলোতেও এখন প্রধান আলোচনার বিষয় নির্বাচন।

আরো পড়ুন...  মোরেলগঞ্জে নকল সিগারেট উদ্ধারের ঘটনায় ৩ জনের নামে মামলা দায়ের

সুনামগঞ্জ-৩ আসনে বড় রাজনৈতিক দলের হেভিওয়েট প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের পদচারণাও চোখে পড়ছে। প্রার্থীরা মূলত হাওর অঞ্চলের স্থায়ী উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ এবং যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের প্রতিশ্রুতি দিচ্ছেন।

সাধারণ ভোটাররা বলছেন, তারা এমন একজন জনপ্রতিনিধি চান, যাঁর মাধ্যমে এলাকার উন্নয়ন হবে এবং বিশেষ করে বর্ষা মৌসুমে হাওরবাসীর দুর্ভোগ লাঘবে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। তরুণ ভোটারদের মধ্যে কর্মসংস্থান সৃষ্টি ও আইটি খাতের উন্নয়ন নিয়ে বিশেষ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা আবেগের বশবর্তী হয়ে নয়, বরং এলাকার উন্নয়ন ও দুঃসময়ে জনগণের পাশে থাকা প্রার্থীকে বেছে নিতে চান। বিশেষ করে তরুণ ভোটারদের একটি বড় অংশ কর্মসংস্থান ও স্বচ্ছ রাজনীতির পক্ষে অবস্থান নিয়েছেন। তারা আরও বলেন, নির্বাচনী মাঠে প্রচারণায় উত্তেজনা থাকলেও শেষ পর্যন্ত জয়ের মালা কার গলায় উঠবে, তা নির্ধারিত হবে সাধারণ ভোটারদের রায়ের মাধ্যমেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার থেকে স্বাভাবিক হচ্ছে খুবির ক্লাস-পরীক্ষা

ইতিবাচক সংবাদ সমাজকে এগিয়ে নেয়: মোস্তফা মামুন

ড্রেন খননের সময় প্রাচীর ধস, আহত ৪ শ্রমিক

চন্দ্রায় টিকিট বাণিজ্যে দালাল চক্র, ক্ষোভে ফুঁসছেন যাত্রীরা

গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের

নিষিদ্ধ সময়ে সুন্দরবনে মাছ শিকার, জব্দ নৌকা-চিংড়ি

বাড়ছে কাঁচামরিচের দাম, কেজি ৪০০ টাকা

কুলিয়ারচরে রাস্তা পাকাকরণ ও ব্রহ্মপুত্রে সেতুর দাবি

সোনালি আঁশে সোনালি স্বপ্ন, লাভের মুখে ইসলামপুরের পাটচাষিরা

কালিয়াকৈরে সবজির বাজারে ফের অস্থিরতা, চড়া মরিচ-পেঁয়াজ

১০

তুরাগে পিকনিকের নামে অশালীনতার অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

১১

মাগুরায় ট্রাক্টরের ধাক্কায় স্কুলশিক্ষিকার মৃত্যু, স্বামী আহত

১২

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৩

যখন মহীরুহ ঝরে পড়ে: বাবা, আমার জীবনের চিরন্তন শেকড়

১৪

বীরগঞ্জে জমজমাট ঐতিহ্যবাহী পাতাখেলা

১৫

রোগ নির্ণয় সেবায় গতি আনতে রি-এজেন্ট হস্তান্তর

১৬

জনদুর্ভোগ কমাতে নলডাঙ্গায় প্রশাসনের গুরুত্বারোপ

১৭

ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে দুই হাত হারালেন সোহান

১৮

জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতি সভা

১৯

যুবদল নেতার ওপর হামলার প্রতিবাদে ভাণ্ডারিয়ায় মানববন্ধন

২০