রানা ইসলাম, বদরগঞ্জ রংপুর
২৪ এপ্রিল ২০২৬, ৭:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বদরগঞ্জে নদীতে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার

রংপুরের বদরগঞ্জে যমুনাশ্বরী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া ইসাহাক আলী (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর তার মরদেহ পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২২ এপ্রিল) দুপুর ২টার দিকে গোসল করতে গিয়ে নদীতে নামেন ইসাহাক আলী। পরে নদীর তীরে তার লুঙ্গি, শার্ট ও স্যান্ডেল পড়ে থাকতে দেখে সন্দেহ জাগে এলাকাবাসীর। এরপর স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরদিন বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর দেওয়া হলে বদরগঞ্জ ও রংপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান শুরু করে।

প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর নদীর বালুর গর্ত থেকে ইসাহাক আলীর লাশ উদ্ধার করা হয়। পরে ফায়ার সার্ভিস সদস্যরা মরদেহটি স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে থানায় হস্তান্তর করেন।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box
আরো পড়ুন...  ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকারেই রাজনীতি—গৌরম্ভায় কাজী জাহিদুল ইসলাম

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে খাল পুনঃখনন উদ্বোধন, জাতীয় স্বার্থে আপোষ নয়: এমপি আব্দুল আলীম

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট উৎপাদনে ফিরল

মহিলাদল নেত্রীর হয়ে প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে কলেজছাত্রী আটক

সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

কালিহাতীতে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত

নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযান: ১ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা

মোরেলগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জাতীয় প্রেসক্লাব কর্মচারী ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর মিয়া

বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

হিলিতে তীব্র গরমে লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন

১০

বিশ্বসাহিত্য কেন্দ্রের অনুদান ব্যবহারে তদন্তের দাবি ড. আসিফ মিজানের

১১

বাগেরহাটে দখলমুক্ত হলো ‘গোদাড়ার খাল’, বাঁধ অপসারণে স্বস্তি ফিরল এলাকাবাসীর

১২

মসজিদ কমিটি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ

১৩

আগামীকাল ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

রূপপুরে জ্বালানি লোডিং ২৮ এপ্রিল, বিদ্যুৎ উৎপাদনে বড় অগ্রগতি

১৫

বদরগঞ্জে নদীতে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার

১৬

উজবেকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশের মেয়েরা

১৭

হরমুজ প্রণালিতে উত্তেজনা, যুক্তরাষ্ট্রের জন্য চ্যালেঞ্জ বাড়ছে

১৮

দুর্গাপুরে কলেজে হামলা, শিক্ষিকা লাঞ্ছিত

১৯

টেকনাফে অস্ত্রসহ মানবপাচারকারী আটক

২০