বাগেরহাট জেলা প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২৬, ৮:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত

বাগেরহাট জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে বাগেরহাট ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘রুপান্তর’ ও ‘বাংলাদেশ হেলথ ওয়াচ’-এর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

বাগেরহাট জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি শাহিদা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ হেলথ ওয়াচের প্রোগ্রাম ম্যানেজার রাজেশ অধিকারী। প্রকল্পের ফোকাল পারসন শিল্পী আক্তারের সঞ্চালনায় সভায় ফোরামের আগামী এক বছরের কর্মপরিকল্পনা ও কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহ-সভাপতি মো. শাহ আলম ফারাজী, সাংবাদিক ইয়ামিন আলী, সদস্য এস কে হাসিব, অধ্যক্ষ ফারহানা আক্তার ও নার্গিস আক্তার ইভা প্রমুখ।

বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য অধিকার রক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে জনসচেতনতা সৃষ্টি করা অপরিহার্য। এছাড়া স্বাস্থ্যখাতে স্বচ্ছতা নিশ্চিতকরণ, জবাবদিহিতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমেই টেকসই উন্নয়ন সম্ভব।

উল্লেখ্য, বাগেরহাট জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম রূপান্তর ও বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় দীর্ঘ দিন ধরে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং সরকারি-বেসরকারি স্বাস্থ্যসেবা খাতের সমন্বয় সাধনে কাজ করে যাচ্ছে। সভায় ফোরামের সদস্যরা তৃণমূল পর্যায়ের স্বাস্থ্য কেন্দ্রগুলোর সেবার মান পর্যবেক্ষণের বিষয়েও গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box
আরো পড়ুন...  বাঘের নিরাপদ আশ্রয়ে সুন্দরবনে সাতটি টাইগারটিলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১০

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১১

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

১২

তালামীয বিশ্বনাথ দক্ষিণ উপজেলা শাখার সভাপতি নূরুল, সম্পাদক নাজিম নির্বাচিত

১৩

টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার

১৪

কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

১৫

ইসলামপুরে সাপধরী ইউনিয়ন বিএনপির মানববন্ধন: মাদক, জুয়া ও কারেন্ট জাল বন্ধের দাবি

১৬

ঝালকাঠি পৌরসভায় ১২ লাখ টাকার পাঁচ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

১৭

জগন্নাথপুরে পুলিশের পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার

১৮

দারিয়াপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিলেন মো. আব্দুস সবুর

১৯

মাগুরায় অতিরিক্ত দামে সার বিক্রি: ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১ লাখ টাকা জরিমানা

২০