আশিকুর রহমান শান্ত, ভোলা জেলা প্রতিনিধি
২ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় সিএনজি-হালকাযান শ্রমিক ফেডারেশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা

‘সকল পরিবহন শ্রমিক ঐক্য গড়ি, কাজ-মজুরি-মর্যাদা নিশ্চিত করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ সিএনজি অটোরিকশা-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন (রেজি নং-বি-২১৮১) ভোলা জেলা কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) বিকেলে ভোলা জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিএনজি অটোরিকশা-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন।

ভোলা জেলা কমিটির সভাপতি মো. নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় নেতা মো. গোলাম ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল ভোলা জেলা শাখার সভাপতি শহিদুল আলম মানিক এবং সাধারণ সম্পাদক মো. তানভীর হোসেন তালুকদার।

সভায় বক্তারা বলেন, শক্তিশালী ও সুসংগঠিত শ্রমিক সংগঠনই শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় এবং কল্যাণ নিশ্চিত করার অন্যতম মাধ্যম। তারা নবনির্বাচিত নেতাদের সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া সমাধানে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সংগঠনের সুনাম অক্ষুণ্ন রেখে শ্রমিকবান্ধব কার্যক্রম পরিচালনার মাধ্যমে ভোলা জেলা কমিটিকে আরও কার্যকর ও আদর্শ সংগঠন হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

আরো পড়ুন...  বরিশালে ইফতার নিয়ে উত্তেজনা, অমৃত ফুড প্রোডাক্টের তিন কর্মকর্তা চাকরিচ্যুত

সভায় উপস্থিত নেতৃবৃন্দ শ্রমিকদের অধিকার, কল্যাণ এবং পেশাগত মর্যাদা রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরায় ‘গানে গানে জুলাই’ সংগীতানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠান

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে বিদ্যুৎ বিভাগের নতুন বার্তা, প্রমাণ পেলে ব্যবস্থা

নাচোলে ৫০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে রেলস্টেশন-কলাপট্টি সড়ক নির্মাণকাজের উদ্বোধন

তাপপ্রবাহে চাঁপাইনবাবগঞ্জে ঘন ঘন লোডশেডিং, বিপাকে কৃষক-ব্যবসায়ী

ভাণ্ডারিয়ায় সীমানা বিরোধে একই পরিবারের ৩ জন আহত, গ্রেপ্তার ১

কুলিয়ারচরে ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি ও ৫ লাখ টাকা দাবি; প্রবাসীর তিন বোন গ্রেপ্তার

ভাইরাল ভিডিও এআই দিয়ে তৈরি দাবি নাসের রহমানের, ভিন্ন তথ্য দিল বেঙ্গল লেন্স

ছয় সপ্তাহের বকেয়া মজুরির দাবিতে কমলগঞ্জে চা-শ্রমিকদের অবস্থান কর্মসূচি

১০

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

১১

শ্রীপুরে কমিউনিটি পুলিশিং ফোরামের অভিষেক

১২

মাগুরায় অগ্নিদগ্ধ অবস্থায় ব্যক্তির মৃত্যু

১৩

মঙ্গলবার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

মিঠামইন হাওরে চুরি-ডাকাতি রোধে পুলিশের বিশেষ অভিযান

১৫

পানছড়িতে বিজিবির জনকল্যাণমূলক উদ্যোগ, বিভিন্ন প্রতিষ্ঠানে সামগ্রী বিতরণ

১৬

চন্দনাইশে অবৈধ গ্যাস ক্রস ফিলিং স্থাপনায় অভিযান, সিলিন্ডার ও সরঞ্জাম জব্দ

১৭

নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৮

কালিহাতীতে ইয়াবাসহ দুজনের বিরুদ্ধে মাদক মামলা

১৯

দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী

২০