মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
১৪ মে ২০২৬, ৯:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাগুরায় ভোক্তা অধিকারের অভিযানে ১ লাখ টাকা জরিমানা

মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে মাগুরা শহরের জামরুলতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরিচালিত অভিযানে তেল, শিশুখাদ্য ও নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দোকান তদারকি করা হয়।

অভিযান চলাকালে নিম্নমানের ও অননুমোদিত শিশুখাদ্য বিক্রি, মোড়কীকরণ বিধি লঙ্ঘন, খেলনা দিয়ে শিশুদের আকৃষ্ট করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৭ ও ৫১ ধারায় জামরুলতলার মেসার্স সুভাষ স্টোরকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠানটিকে এর আগেও সতর্ক করা হয়েছিল। এরপরও একই ধরনের অনিয়ম চালিয়ে যাওয়ায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

অভিযানের সময় ব্যবসায়ীদের নকল ও ভেজাল পণ্য বিক্রি থেকে বিরত থাকা, স্বাস্থ্যসম্মত পরিবেশে ব্যবসা পরিচালনা, মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন মাগুরা জেলা পুলিশের সদস্যরা।

আরো পড়ুন...  সেনবাগে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই ৭২ শিক্ষার্থী অনুপস্থিত

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোবিপ্রবির নতুন উপাচার্য হলেন অধ্যাপক ড. গোলাম রব্বানী

কালিয়াকৈরে নবজাতকের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

পৌরবাসীর সেবায় মেয়র হতে চান বিএনপি নেতা সাইফুল ইসলাম ডালিম

মাগুরায় ভোক্তা অধিকারের অভিযানে ১ লাখ টাকা জরিমানা

দিনাজপুরে স্কুল ফিডিং কর্মসূচিতে বদলে যাচ্ছে শিক্ষার চিত্র

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, সতর্কতা জারি

গরু চুরিতে নিঃস্ব কৃষক নুর ইসলাম

চাঁপাইনবাবগঞ্জে বিজ্ঞান সপ্তাহের উদ্বোধন

কাঁঠালিয়ায় শিক্ষার্থীদের নৈতিকতা ও মাদকবিরোধী আলোচনা

ওয়াকফা সম্পত্তি দখলের অভিযোগ

১০

মেয়ে থেকে ছেলে হলেন মাদ্রাসা শিক্ষার্থী, টাঙ্গাইলে চাঞ্চল্য

১১

মাশরাফীকে নিয়ে সারজিস আলমের পোস্ট ঘিরে সমালোচনার ঝড়

১২

যশোর ডিবির ৩ এসআই পেলেন আইজিপি ব্যাজ, জেলায় গর্বের আবহ

১৩

জিলহজ মাসের ফজিলত ও আমল: ইবাদতের বিশেষ মর্যাদা ও গুরুত্ব

১৪

মা নিখোঁজ, সংসার ভেঙে বিপর্যস্ত ১০ বছরের শিশু আরিয়ান

১৫

একই পরিবারের ৫ জন হত্যার রহস্য উদঘাটনে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

১৬

ইয়াবা–গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৭

কমলগঞ্জের তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

১৮

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ করাত-কলের বিরুদ্ধে বন বিভাগের অভিযান

১৯

কুড়িগ্রামে শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার কাঁঠাল চারা বিতরণ

২০