মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
৭ মে ২০২৬, ৬:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাগুরা পৌর মেয়র প্রার্থীকে ঘিরে অপপ্রচারের অভিযোগে যুবদলের সংবাদ সম্মেলন

মাগুরা জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াশিকুর রহমান কল্লোলের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে জেলা যুবদল। বৃহস্পতিবার (৭ মে ২০২৬) দুপুরে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান। এতে বক্তব্য রাখেন অ্যাডভোকেট ওয়াশিকুর রহমান কল্লোল নিজেও। তিনি অভিযোগ করে বলেন, আসন্ন মাগুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়নের জন্য তার নাম আলোচনায় আসার পর থেকেই একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

তিনি দাবি করেন, দলের ভেতরের একটি কুচক্রী মহল এবং কিছু ফেসবুক-নির্ভর অখ্যাত গণমাধ্যম তার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর তথ্য প্রচার করছে। এসব অপপ্রচারের মাধ্যমে তার রাজনৈতিক ও সামাজিক অবস্থান ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও জানান, এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

অ্যাডভোকেট কল্লোল বলেন, বিগত সরকারের সময়ে তার বিরুদ্ধে ৭৬টি রাজনৈতিক মামলা দায়ের করা হলেও কোনো মামলাতেই মাদক বা অবৈধ কার্যকলাপের অভিযোগ প্রমাণিত হয়নি। তিনি দাবি করেন, দীর্ঘদিন কারাভোগ করলেও তিনি সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন।

আরো পড়ুন...  মাগুরায় জাতীয় আইনগত সহায়তা দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সম্প্রতি তার বিরুদ্ধে একটি প্রাইভেট কার সংক্রান্ত অভিযোগও প্রচার করা হয়। এ বিষয়ে তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুরোধে তিনি শুধুমাত্র রিসিভার হিসেবে সাময়িকভাবে ওই গাড়িটি নিজের কাছে রেখেছিলেন এবং পরবর্তীতে যথাযথ প্রক্রিয়ায় যশোর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও দাবি করেন, একটি অডিও রেকর্ড ফেসবুকে প্রকাশ করে তার বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানো হয়েছে, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। এসব গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিকদের সত্য ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনটি জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কুতুব উদ্দিন রানা, যুবদল নেতা সোহানুর রহমান সোহান, মোহাম্মদ রুমি, মাহবুবুর রহমান শান্তিসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ বলেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে দলের ভাবমূর্তি নষ্ট করতে অপপ্রচারে লিপ্ত হয়েছে। তারা এসব বিভ্রান্তিকর তথ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সঠিক তথ্য প্রকাশের আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একা পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণ মাদরাসাশিক্ষকের

বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকের অভিমানে নদীতে ঝাঁপ কলেজছাত্রীর, জীবিত উদ্ধার

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, কুড়িগ্রামসহ নিম্নাঞ্চলে প্লাবনের শঙ্কা

ভেড়ামারায় আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে বিএনপির বিক্ষোভ মিছিল

ঘুষের ভিডিও ভাইরালের পর পঞ্চগড়ের পিআইও বদলি

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে অভিযানে রূপালী ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার?

মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতা বিতরণে অনিয়মের অভিযোগ, স্বজনপ্রীতি ও অর্থ বাণিজ্যের অভিযোগে ক্ষোভ

আওয়ামী লীগ ঠেকাতে মোরেলগঞ্জের মাঠে বিএনপি-জামায়াত

১০

উলিপুরে দ্রুত বাইপাস সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

১১

জাতীয় অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন মাগুরা জেলা দল

১২

ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

বীরগঞ্জে পটল চাষে বাজিমাত, ৫০ শতক জমিতে কৃষকের লাভ ১ লাখ ২০ হাজার টাকা

১৪

মোরেলগঞ্জে ডা.শিব্বির আহমেদের সহধর্মীনির ইন্তেকাল

১৫

হাত দিয়ে গোল দেওয়া ‘দিবস’ আজ

১৬

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচে কে জিতবে, কী বলছে অপ্টা?

১৭

কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ

১৮

আদালতের ১৪৪ ধারা উপেক্ষা করে মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ

১৯

কুড়িগ্রামে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা রোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

২০