কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
১৬ জুলাই ২০২৬, ৬:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিঠামইন বিএনপি সভাপতি জাহাঙ্গীর আলম হত্যা: ৩ আসামি গ্রেফতার

প্রতীকী ছবি | গ্রাফিক্স: দৈনিক ইতিহাস
প্রতীকী ছবি | গ্রাফিক্স: দৈনিক ইতিহাস

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি এসএম জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাপাতিও উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে মিঠামইন সদর বেরিবাঁধ এলাকায় নিজ বাসভবনের সামনে উপজেলা বিএনপির সভাপতি এসএম জাহাঙ্গীর আলম ও তার সঙ্গে থাকা হাদিসের ওপর দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো চাপাতি দিয়ে তাদের কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে বরগুনার বামনা উপজেলার চালিতাবুনিয়া গ্রামের মৃত সুলতানের ছেলে মো. হেলাল (২৫), লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দুধরাজপুর গ্রামের নূর হোসেনের ছেলে মো. মহিন উদ্দিন (৩২) এবং একই উপজেলার মধ্যপাড়া গ্রামের রহমত উল্লাহ ওরফে খোকনের ছেলে মো. শাকিল হোসেন ওরফে শাহীনকে (২৫) গ্রেফতার করে।

আহতদের উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় এসএম জাহাঙ্গীর আলমের মৃত্যু হয়। অপর আহত হাদিস চিকিৎসাধীন রয়েছেন।

মিঠামইন থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাদের থানায় আটক রাখা হয়েছে।

আরো পড়ুন...  গলাচিপায় ডিজিএফ চাল বিতরণ

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পেছনের কারণ উদঘাটন এবং জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে জুলাই শহীদ দিবস পালন, কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিছানায় পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, পাশেই মিলল শিশুসন্তান ও চিরকুট

শ্রদ্ধা, স্মরণ ও অঙ্গীকারে কিশোরগঞ্জে জুলাই শহীদ দিবস পালন

দুনিয়া যখন আখিরাতের পুঁজি

রায়পুরায় নদীতে ডুবে ৪ মাদরাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু

জুলাই শহীদ দিবসে খাগড়াছড়িতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা, বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনের মতবিনিময়

মাগুরায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস

যথাযোগ্য মর্যাদায় ঝালকাঠিতে পালিত হলো জুলাই শহীদ দিবস

জুলাই শহিদদের স্মরণে কুড়িগ্রামে পুষ্পার্ঘ্য, আলোচনা সভা ও সম্মাননা

মিঠামইন বিএনপি সভাপতি জাহাঙ্গীর আলম হত্যা: ৩ আসামি গ্রেফতার

১০

জুলাই শহীদ দিবসে মাগুরায় জামায়াতে ইসলামীর র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল

১১

২৩ শিক্ষাপ্রতিষ্ঠানে নেই স্থায়ী প্রধান, প্রশাসনিক সংকটে মঠবাড়িয়ার শিক্ষা ব্যবস্থা

১২

তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনশক্তি গঠনে কম্পিউটার প্রশিক্ষণের বিকল্প নেই: ইউএনও জাহিদ বিন কাশেম

১৩

গাবুরায় ৭২ পরিবারের মাঝে ১,৮০০ মুরগির বাচ্চা বিতরণ, আয় বৃদ্ধির নতুন উদ্যোগ

১৪

এই কারণেই এবার আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে?

১৫

নকল সিগারেট মামলার মধ্যেই নতুন কেলেঙ্কারি, ভদ্দরের ফ্যাক্টরি থেকে উদ্ধার চোরাই মেশিন

১৬

বিশ্বনাথে শাহ ফাউন্ডেশনের উদ্যোগে ১৫ অসহায় পরিবারের মাঝে চিকিৎসা সহায়তা বিতরণ

১৭

রামপালে ‘জয় অব গিভিং’ উদ্যোগে ৮০ দুঃস্থ পরিবার পেল গরু-ছাগলসহ বিভিন্ন সহায়তা

১৮

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে মঠবাড়িয়ায় দুই মিটার রিডার অবরুদ্ধ

১৯

নোয়াখালীর উন্নয়নে ব্যতিক্রমধর্মী গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

২০