মোরেলগঞ্জ প্রতিনিধি
২০ জুন ২০২৬, ৮:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে জমি নিয়ে বিরোধে ছেলের হামলায় পিতা গুরুতর জখম

বাগেরহাটের মোরেলগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে ছেলের হামলায় পিতা মো. তোফাজ্জেল শেখ (৯৫) গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার দুপুরে এ ঘটনায় ভুক্তভোগী পিতা বাদী হয়ে ছেলে বাবুল শেখসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পুটিখালী ইউনিয়নের ১৯০ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গত ১৩ জুন বিকেলে তোফাজ্জেল শেখের পথরোধ করেন তার ছেলে বাবুল শেখ। এ সময় জমির ভাগ-বণ্টন নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে বাগেরহাট সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

ভুক্তভোগী তোফাজ্জেল শেখ বলেন, শরীয়ত অনুযায়ী সন্তানদের মধ্যে সম্পত্তি বণ্টন করা উচিত। কিন্তু আমার ছেলে নেশাগ্রস্ত অবস্থায় বেশি জমি দাবি করে এবং অস্বীকৃতি জানালে আমাকে হামলা করে।

এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

আরো পড়ুন...  রাবিতে বৈশাখী উৎসব শেষে উদ্বৃত্ত টাকা ফেরত, ভিপির সততার নজির

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ মাদকসেবীর কারাদণ্ড

গ্যাস সিলিন্ডারে পানি মিশিয়ে প্রতারণা, জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত

মোরেলগঞ্জে জমি নিয়ে বিরোধে ছেলের হামলায় পিতা গুরুতর জখম

তেতুলিয়ায় বিষধর সাপের কামড়ে সাবেক শিক্ষিকার মৃত্যু

খুলনায় ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে জনসমুদ্র, নগরজুড়ে জনস্রোত

মানবিক বাজেটে সব শ্রেণির মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী

বদরগঞ্জে ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রামবাসীর হাতে আটক

বাংলাদেশের কর্মসংস্থান সম্প্রসারণে দক্ষতা, শিল্পায়ন ও উদ্যোক্তা সৃষ্টি সবচেয়ে জরুরি: আবদুর রহিম খন্দকার

আলেমকে ফাঁসাতে মিথ্যা মামলা, ভাতিজার বিরুদ্ধে অভিযোগ

দীর্ঘ ১৫ বছর পর মাগুরা-নড়াইল সড়কে সরাসরি বাস চলাচল শুরু

১০

চিলকা নদীতে মর্টার শেল উদ্ধার

১১

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় কুলিয়ারচরে বিএনপি নেতার ওপর হামলা, থানায় অভিযোগ

১২

দুই হাঁটুতে পানি জমে ১০-১২ বছর, মানবেতর জীবনযাপন করছেন তিন সন্তানের জনক রাসেল ফকির

১৩

খুলনা বিশ্ববিদ্যালয়ে সামাজিক বিজ্ঞান গবেষণা নিয়ে দিনব্যাপী কর্মশালা

১৪

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

১৫

মাগুরা ডায়াবেটিক হাসপাতালে সিসি ক্যামেরা উদ্বোধন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নের প্রত্যাশা

১৬

টেকনাফের যুবক ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামে আটক

১৭

হাইতির জালে ৩ গোল করে বিরতিতে ব্রাজিল

১৮

যশোরে ৪১১তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স এর শুভ উদ্ভোধন

১৯

আর্জেন্টাইন ফুটবলারদের অনুকরণে পরীমণি, ভিডিও ভাইরাল

২০