বাগেরহাটের মোরেলগঞ্জে ১০৭ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে নির্বাচনে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ে সভাপতি হলেন সাবেক প্রধান শিক্ষক হোসনেআরা বেগম হাসি।
বুধবার বেলা ১১টায় উপজেলা শিক্ষা অফিসে আনুষ্ঠানিকভাবে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন।
এর মধ্যে বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হোসনেআরা বেগম হাসি ৮ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দী এফ. এম কামরুল ইসলাম বই প্রতীকে ৩ এবং ফজলুল হক খোকন ফুটবল প্রতীকে ১ ভোট পেয়েছেন। স্কুল ম্যানেজিং কমিটির এ নির্বাচনে রিটানিং অফিসারের দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষা অফিসার রাসেল মোল্লা, প্রিজাইডিং ছিলেন ৭১ নং দোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমরান হোসেন। ছাত্র অভিভাবক সদস্য ৬ জন, জমিদাতা ১ জন ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিনিধি ১ জন, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সহকারি শিক্ষক ১ জন সহ ১২ জন ভোটার তাদের ভোট দিয়ে সভাপতি নির্বাচিত করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মো. হারুন অর রশীদ, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মো. সেলিম মোল্লা, ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রায়হান, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জাকির হোসেন মল্লিক, বিএনপি নেতা কামাল হোসেন, সহকারি অধ্যাপক জোসনে আরা, প্রধান শিক্ষক মাহমুদা খানমসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ।
নবনির্বাচিত সভাপতি হোসনেআরা বেগম হাসি বিজয়ের পরে এক প্রতিক্রিয়ায় বলেন, কর্মময় জীবনে একজন মানুষ গড়ার কারিগর হিসেবে ২০ বছর ধরে শিক্ষাগত পেশায় থেকে এ বিদ্যালয় থেকেই অবসর নিয়েছি। বিদ্যালয় আমার বাড়ি, বিদ্যালয় আমার আঙ্গীনা, স্বপ্ন দেখতাম বিদ্যালয়ের শিক্ষার্থীদের আগামির ভবিষ্যত নিয়ে। অভিভাবকরা আমাকে অনেক ভোট দিয়ে বিজয় করেছেন। তাদের কাঙ্খিত স্বপ্ন বাস্তবায়নে স্কুলের অবকাঠোমে উন্নয়নসহ লেখাপড়ার গুনগত মান ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন শিক্ষার্থী বান্ধব হোসনেআরা হাসি। #
মন্তব্য করুন