মৌলভীবাজার প্রতিনিধি:
২৬ জুন ২০২৬, ৬:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

মৌলভীবাজারের কুলাউড়া থানার একটি মাদক মামলায় হেলাল আহম্মদ নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) মৌলভীবাজারের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন। মামলাটি দায়রা মামলা নং-৫৫/২০১৪ এবং জি.আর. মামলা নং-২৮৩/২০১৩ হিসেবে বিচারাধীন ছিল।

সাজাপ্রাপ্ত হেলাল আহম্মদ কুলাউড়া উপজেলার সঞ্জরপুর গ্রামের মো. কবির মিয়ার ছেলে।

আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ (সংশোধিত ২০০৪)-এর সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে অবৈধ ফেনসিডিল সংরক্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ দণ্ডাদেশ প্রদান করেন।

রায় ঘোষণার সময় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. আব্দুল ওয়াহিদ আদালতে উপস্থিত ছিলেন।

রায়ের প্রতিক্রিয়ায় তিনি বলেন, মাদকের ভয়াবহতা থেকে দেশ ও যুবসমাজকে রক্ষা করতে কঠোর আইন প্রয়োগ জরুরি। এ ধরনের রায় মাদক-সংক্রান্ত অপরাধ দমনে ইতিবাচক ভূমিকা রাখবে এবং অপরাধীদের জন্য কঠোর বার্তা হিসেবে কাজ করবে।

Facebook Comments Box
আরো পড়ুন...  কক্সবাজারে পৃথক অভিযানে কোটি টাকার ইয়াবা জব্দ, আটক ২

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আকাশি-সাদা জার্সিটা কীভাবে পেল আর্জেন্টিনা?

গুইমারায় সেনাবাহিনীর বিশেষ অভিযান: ইউপিডিএফের শীর্ষ নেতা আটক, অস্ত্র ও বিপুল আলামত উদ্ধার

ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখতে মাদককে না বলি

নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ

গণমাধ্যমের পরিবেশ নিশ্চিত করতে সাংবাদিকদের পাশে থাকবো: ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী

ঝালকাঠির কাঁঠালিয়ায় সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

মহিপুরে প্রবাসী পরিবারের জমি দখলের চেষ্টা, হামলা ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, বাস্তবায়নও করে: ড. জিয়াউদ্দিন হায়দার

আশুরার গুরুত্ব ও তাৎপর্য

মাগুরায় মাদকবিরোধী র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১০

কুড়িগ্রামে তিস্তার তীব্র ভাঙনে দিশেহারা তীরবর্তী মানুষ

১১

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষোভ বঞ্চিতদের

১২

মৌলভীবাজারে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

১৩

নলডাঙ্গায় ৪৫টি অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

১৪

বিশ্বনাথে সরকারি রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী

১৫

জনদুর্ভোগ সৃষ্টি করে সড়কে বালু রাখায় ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

১৬

জাদুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মানবিকতায় মুগ্ধ সায়েমের পরিবার

১৭

যশোরে বিএনপি কার্যালয় ভাঙচুরের অভিযোগে ৩৯ জনের বিরুদ্ধে মামলা

১৮

এইচএসসি পরীক্ষা পরিচালনায় প্রস্তুতি সভা, সভাপতির দিকনির্দেশনা

১৯

বেনাপোল কাস্টমসে অনিয়মের অভিযোগ: দুই রাজস্ব কর্মকর্তা ও তিন সিপাই সাময়িক বরখাস্ত

২০