প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী প্রতিনিধি--
৭ মার্চ ২০২৬, ১:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজধানীর আইডিইবি ভবনে সেনবাগ কল্যাণ সমিতির আয়োজনে মিলনমেলা

ঢাকার রাজধানীর আইডিইবি ভবনে সেনবাগবাসীর এক ব্যতিক্রমী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। সেনবাগ কল্যাণ সমিতির আয়োজনে ছয়বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুককে সংবর্ধনা প্রদান, বার্ষিক সাধারণ সভা (এজিএম), ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) রাজধানীর আইডিইবি ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে ঢাকায় বসবাসরত সেনবাগবাসী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রবাসী প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছয়বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী জেলা সমিতির সাধারণ সম্পাদক ও ডিআইজি আবদুল মাবুদ দুলাল এবং সেনবাগ সেতুবন্ধনের সভাপতি ও টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সৈয়দ হারুন এমজেএফ।

সেনবাগ কল্যাণ সমিতির সভাপতি এবিএম ফারুকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সেলিমের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই সভায় বিভিন্ন সামাজিক, উন্নয়নমূলক ও সাংগঠনিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. জাহাঙ্গীর আলম ভূঁইয়া।

বক্তারা তাদের আলোচনায় বলেন, সেনবাগবাসীর ঐক্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সামাজিক উন্নয়নকে আরও গতিশীল করা সম্ভব। বিশেষ করে ঢাকায় অবস্থানরত সেনবাগবাসীর মধ্যে যোগাযোগ ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা প্রবাসে থেকেও নিজ এলাকার উন্নয়নে সবার সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

আরো পড়ুন...  কালিহাতীতে জমি বিরোধে হামলা ও হুমকি

আলোচনা পর্ব শেষে দেশ, জাতি এবং সেনবাগবাসীর কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ধর্মীয় এই আয়োজনে সবাই অংশগ্রহণ করে দেশ ও এলাকার শান্তি কামনা করেন।

পরে সকলের অংশগ্রহণে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিল সম্পন্ন হয়। ইফতারের সময় উপস্থিত সদস্যরা এক সঙ্গে ইফতার করে মিলবন্ধন আরও সুদৃঢ় করেন।

অনুষ্ঠানে উপস্থিত সেনবাগবাসীরা এটিকে একটি স্মরণীয় ও সফল আয়োজন হিসেবে অভিহিত করেন। তারা ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন এবং সেনবাগ কল্যাণ সমিতির নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০