মো:গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি
১ অগাস্ট ২০২৬, ৭:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ জামায়াত নেতা গ্রেপ্তার

শিশু ধর্ষণ

রাজশাহীর পবা উপজেলার বড়গাছী ইউনিয়নের পাকারমাথা এলাকায় নয় বছর বয়সী এক শিশুকন্যাকে যৌন হয়রানির অভিযোগে জামায়াতে ইসলামীর বড়গাছী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রোকন ও গ্রাম্য চিকিৎসক ওমর ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। ৩১ জুলাই বিকেলে পাকারমাথা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

পবা থানার ওসি আব্দুল মতিন জানান, শিশুকে যৌন হয়রানির অভিযোগে ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন। প্রাথমিক তদন্ত শেষে ফারুককে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত ওমর ফারুক দীর্ঘদিন ধরে এলাকায় গ্রাম্য চিকিৎসা দিয়ে আসছেন। নিজ বাড়ির সঙ্গে থাকা একটি ফার্মেসি পরিচালনার পাশাপাশি স্ত্রীকে নিয়ে বাড়িতে শিশুদের প্রাইভেট পড়াতেন। তিনি জামায়াতে ইসলামীর বড়গাছী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রোকন। তাঁর বড় ভাই আবু বক্কর একই ওয়ার্ডের জামায়াতের সেক্রেটারি। বাবা মজিবুর রহমান স্থানীয়ভাবে ক্বারী হিসেবে পরিচিত।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, প্রায় ২২ দিন আগে শিশুটি প্রতিদিনের মতো পড়তে গেলে একপর্যায়ে অন্য শিক্ষার্থীদের বিদায় করে তাকে একা পেয়ে শরীরে অনৈতিক স্পর্শ করেন ওমর ফারুক। পরে বাড়ি ফিরে শিশুটি কান্নাকাটি করে মায়ের কাছে ঘটনাটি জানায়।

আরো পড়ুন...  সংবিধান সংস্কারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ, সমাবেশে সরকারের সমালোচনা

শিশুটির মা অভিযোগ করেন, বিষয়টি অভিযুক্তের বাবা মজিবুর রহমানকে জানানো হলেও তিনি ঘটনাটি নিয়ে বাড়াবাড়ি না করার পরামর্শ দেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

অভিযোগ অস্বীকার করেছেন ওমর ফারুক ও তাঁর পরিবারের সদস্যরা। ওমর ফারুকের দাবি, শিশুটি মূলত তাঁর স্ত্রীর কাছেই পড়তে আসে। ঘটনার দিন স্ত্রী অনুপস্থিত থাকায় তিনি পড়াচ্ছিলেন, তবে কোনো ধরনের অনৈতিক আচরণ করেননি। তাঁর বাবা মজিবুর রহমানও অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

জামায়াতে ইসলামীর বড়গাছী ইউনিয়নের আমির আব্দুর রহমান মিলন বলেন, ওমর ফারুক তাঁদের সংগঠনের ৪ নম্বর ওয়ার্ডের রোকন। বিষয়টি তিনি শুনেছেন। তদন্তে প্রকৃত সত্য উদ্ঘাটিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাণ্ডের সমাজে দণ্ডের নির্বাসন: ন্যায়বিচারহীনতার অন্ধকারে আমাদের সমাজ

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মাগুরায় ১১ দলীয় জোটের গণমিছিল

শ্রীমঙ্গল ও ভানুগাছ রেলস্টেশন পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে জামায়াতের গণমিছিল

পটিয়ায় ইসরাফিলের চার কন্যার লেখাপড়ায় মানবতার বন্ধনের অর্থসহায়তা

পানছড়িতে বিনামূল্যের চর্ম ও এলার্জি চিকিৎসা ক্যাম্পে রোগীদের ব্যাপক সাড়া

কুলিয়ারচরে ইউএনও’র হস্তক্ষেপে অষ্টম শ্রেণির ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা

কুলাউড়ার রিজার্ভ বনে দখল সিন্ডিকেটের থাবা, আদালতের নির্দেশও উপেক্ষিত

বিয়ের যাত্রীবাহী মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশাচালক গুরুতর আহত

ভেড়ামারায় সোহেল রানা বাবুর সমর্থনে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

১০

খাল খনন শেষে কোষাগারে ফেরত ১৪ লাখ টাকা, ব্যতিক্রমী নজির ভান্ডারিয়ার ইউএনওর

১১

মাগুরায় জামায়াতের দুই দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

১২

মিড-ডে মিলের উদ্বোধনে প্রতিমন্ত্রী টুকু: মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থানের ঘোষণা

১৩

লোহাগড়ায় জাল দলিলে নামজারির অভিযোগ

১৪

রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ জামায়াত নেতা গ্রেপ্তার

১৫

বদরগঞ্জে মাকে মারধর করে ঘরছাড়া করার অভিযোগ ছেলের বিরুদ্ধে

১৬

কাঁঠালিয়ায় ঘর নির্মাণ নিয়ে সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ৮

১৭

পাসওয়ার্ড জটিলতায় বন্ধ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম, সেবা বঞ্চিত কুড়িগ্রামের মানুষ

১৮

কাঁঠালিয়ায় মহিলা দলের সমাবেশ

১৯

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

২০