হারুন শেখ,রামপা্ল প্রতিনিধি:
১৫ জুলাই ২০২৬, ৯:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রামপালে ‘জয় অব গিভিং’ উদ্যোগে ৮০ দুঃস্থ পরিবার পেল গরু-ছাগলসহ বিভিন্ন সহায়তা

বাগেরহাটের রামপালে ‘জয় অব গিভিং’ প্রতিপাদ্যকে সামনে রেখে ৮০ জন স্বাবলম্বী উপকারভোগী তাদের ৮০ জন দুঃস্থ প্রতিবেশীকে গরু, ছাগল, ভেড়া ও হাঁস-মুরগি প্রদান করেছেন। ওয়ার্ল্ড ভিশন রামপাল এডিপির উদ্যোগে বুধবার (১৫ জুলাই) এ ব্যতিক্রমী সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন রামপাল কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার ফুলি সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ তামান্না ফেরদৌসি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, উপজেলা ভারপ্রাপ্ত ভেটেরিনারি কর্মকর্তা বিনয় কুমার দে, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা এবং প্রেসক্লাব রামপালের সদস্য মো. তারিকুল ইসলাম।

অনুষ্ঠানে ফুলি সরকার বলেন, ওয়ার্ল্ড ভিশন দীর্ঘদিন ধরে রামপালের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। ২০২১ সাল থেকে সংস্থাটি ২ হাজার ২৬৩ জন দুঃস্থ উপকারভোগীকে নগদ অর্থ, গরু, ছাগল, ভেড়া ও হাঁস-মুরগি দিয়ে স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দিয়েছে।

তিনি আরও বলেন, “আজকের সবচেয়ে আনন্দের বিষয় হলো, যাদের একসময় সহায়তা দেওয়া হয়েছিল, তারা এখন নিজেরা স্বাবলম্বী হয়ে উঠেছেন এবং ‘জয় অব গিভিং’ উদ্যোগের মাধ্যমে নিজেদের প্রতিবেশীদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আজ ৮০ জন উপকারভোগী তাদের ৮০ জন দুঃস্থ প্রতিবেশীকে সহায়তা করছেন। আমাদের ছোট্ট অবদানই অন্যের বড় স্বপ্ন পূরণে সহায়ক হতে পারে।”

আরো পড়ুন...  ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতে ইসলামী সমর্থিত ১১ দল জোটের বিশাল জনসভা

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, “সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোর এ সংস্কৃতি আরও বিস্তৃত হলে অনেক পরিবার স্বাবলম্বী হতে পারবে। সবাই নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে এলে একটি মানবিক ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব হবে।”

অনুষ্ঠানে সহায়তাপ্রাপ্ত ও উপকারভোগী পরিবারগুলো এ উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রা মনে করেন, এ ধরনের উদ্যোগ সমাজে পারস্পরিক সহযোগিতা ও মানবিক মূল্যবোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৩ শিক্ষাপ্রতিষ্ঠানে নেই স্থায়ী প্রধান, প্রশাসনিক সংকটে মঠবাড়িয়ার শিক্ষা ব্যবস্থা

তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনশক্তি গঠনে কম্পিউটার প্রশিক্ষণের বিকল্প নেই: ইউএনও জাহিদ বিন কাশেম

গাবুরায় ৭২ পরিবারের মাঝে ১,৮০০ মুরগির বাচ্চা বিতরণ, আয় বৃদ্ধির নতুন উদ্যোগ

এই কারণেই এবার আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে?

নকল সিগারেট মামলার মধ্যেই নতুন কেলেঙ্কারি, ভদ্দরের ফ্যাক্টরি থেকে উদ্ধার চোরাই মেশিন

বিশ্বনাথে শাহ ফাউন্ডেশনের উদ্যোগে ১৫ অসহায় পরিবারের মাঝে চিকিৎসা সহায়তা বিতরণ

রামপালে ‘জয় অব গিভিং’ উদ্যোগে ৮০ দুঃস্থ পরিবার পেল গরু-ছাগলসহ বিভিন্ন সহায়তা

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে মঠবাড়িয়ায় দুই মিটার রিডার অবরুদ্ধ

নোয়াখালীর উন্নয়নে ব্যতিক্রমধর্মী গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

প্রেমের টানে পাকিস্তান থেকে শরীয়তপুরে যুবক, চার বছরের সম্পর্কের পর বিয়ে

১০

মাগুরায় মাদকসহ আটক দুইজনের ১৫ দিনের কারাদণ্ড

১১

চাঁচড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হতে আগ্রহী বিএনপি নেতা ফজলুল আলম

১২

হরিহরনগর বাওড় দখলচেষ্টা, মাছ লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ; থানায় লিখিত অভিযোগ

১৩

আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবিতে ৭৮ লাখ মানুষের স্বাক্ষর

১৪

অবহেলায় নিভে গেছে ল্যাম্পপোস্টের আলো, চরম ঝুঁকিতে বুড়িগোয়ালিনীর গুরুত্বপূর্ণ সড়ক

১৫

পটিয়ায় এরশাদের ৭ম ও শামসুল আলম মাস্টারের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালন

১৬

প্রবাসীর স্ত্রীকে নিয়ে যুবক উধাও, ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা স্বামীর

১৭

‘দুই-এক দিন পরীক্ষা পেছাতে কী সমস্যা ছিল?’—শিক্ষামন্ত্রীকে রুমিন ফারহানার প্রশ্ন

১৮

চন্দনাইশে বন্যার পানিতে ভেসে গেল ১৮ পুকুরের মাছ, চাষির ৭০ লাখ টাকার ক্ষতির দাবি

১৯

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান: অবৈধ কারেন্ট জাল ও অননুমোদিত বীজ বিক্রির দায়ে জরিমানা

২০