হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম প্রতিনিধি
১৬ জুন ২০২৬, ৯:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শূন্য রেখায় ৩ দিন ধরে আটকে ৯ বাংলাদেশি—বিষয়টি ঘিরে সীমান্তে চরম উদ্বেগ

কুড়িগ্রামের রৌমারী উপজেলার দুটি সীমান্ত এলাকায় শূন্য রেখায় তিনদিন ধরে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে পুশইনের চেষ্টার শিকার ৯ জন বাংলাদেশি নাগরিক। এ ঘটনায় সীমান্ত এলাকায় চরম উদ্বেগ ও উত্তেজনা তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার (১৪ জুন) ভোর ৪টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) রৌমারীর গয়টাপাড়া ও ভুন্দুর সীমান্ত দিয়ে তাদেরকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। তবে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে তারা শূন্য রেখাতেই অবস্থান নেয়। এরপর থেকেই তারা খোলা আকাশের নিচে মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছে।

গয়টাপাড়া সীমান্তে অবস্থানরত ৯ জনের মধ্যে রয়েছে নারী ও শিশু। তাদের অভিযোগ, তিনদিন ধরে খাবার, বিশুদ্ধ পানি ও আশ্রয়হীন অবস্থায় তারা চরম দুর্ভোগে রয়েছেন।

একজন নারী সুমি আক্তার বলেন, তিনদিন ধরে আমরা এখানে আছি। ছোট বাচ্চা নিয়ে খুব কষ্টে আছি। খাবার নাই, পানি নাই। অনেকে সামান্য বিস্কুট দিচ্ছে, সেটাই খেয়ে বেঁচে আছি।

তিনি আরও জানান, তারা ময়মনসিংহের ভালুকা উপজেলার বাসিন্দা এবং কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। পরে ভারতীয় পুলিশ তাদের বিএসএফের হাতে তুলে দেয় বলে দাবি করেন তিনি।

আরো পড়ুন...  অনাবাদি জমি থেকে স্বপ্নের আম বাগান

সুমির স্বামী বেলাল বলেন, “বাচ্চা নিয়ে খুব কষ্টে আছি। গরমে অবস্থা খারাপ, পানি-খাবার কিছুই নেই। আমরা বড় ভুল করেছি।”

এদিকে স্থানীয়দের অভিযোগ, শূন্য রেখায় থাকা এই মানুষগুলো চরম ঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছে। গরম, মশা ও সাপ-বিচ্ছুর আতঙ্কে তাদের অবস্থা আরও সংকটাপন্ন হয়ে উঠছে।

গয়টাপাড়া এলাকার বাসিন্দা ছক্কু মিয়া বলেন, তিনদিন ধরে তারা এখানে পড়ে আছে। কোনো পক্ষই তাদের নিচ্ছে না। দ্রুত সমাধান দরকার।

স্থানীয় ইউপি সদস্য সোনা মিয়া বলেন, “শিশুসহ সবাই খুব কষ্টে আছে। খাবার ও পানির অভাবে মানবিক সংকট তৈরি হয়েছে।”

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, বিষয়টি নিয়ে উর্ধ্বতন পর্যায়ে আলোচনা চলছে এবং দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুল বিক্রি করে ঘরভাড়া দেওয়া রেহানার পাশে প্রতিমন্ত্রী, পেলেন ঘর-খাদ্য ও অর্থ সহায়তা

১০০ টাকায় গরুর মাংস বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেফতার

কোরআন ও হাদিসের আলোকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

ঘরভাড়া দিতে চুল বিক্রি, দুই সন্তান নিয়ে রেললাইনের পাশে রেহানার জীবন

মোরেলগঞ্জে বৃত্তি অর্জনকারী ৪২ শিক্ষার্থীকে সংবর্ধনা

খাগড়াছড়িতে নারী ফুটবল ও ব্যাডমিন্টনের জমজমাট আসর শুরু

জুয়ার আসরে মারধরের পর মৃত্যু, বাড়ি ফেরার পর প্রাণ গেল ৬৩ বছরের কোরাইনার

এক ট্রলারে ধরা পড়ল ৪৬ মণ ইলিশ

শ্রীপুরে সার-কীটনাশকের দুই দোকানে দুর্ধর্ষ চুরি

জাতীয় বিতর্কে রানারআপ চাঁপাইনবাবগঞ্জের ক্ষুদে বিতার্কিকরা

১০

বিশ্বনাথে সরকারি আদেশ অমান্য করে সড়কে গেইট নির্মাণের অভিযোগ

১১

চা শিল্পে নতুন ইতিহাস, এক নিলামেই এনটিসির আয় ৪ কোটি ৪৭ লাখ টাকা

১২

বদরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যা না আত্মহত্যা?

১৩

জুড়ীতে অসময়ে তরমুজ চাষে দুই কৃষকের দৃষ্টান্ত

১৪

শিবগঞ্জ সীমান্তে ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১

১৫

বিশ্বনাথে লামাকাজী আইটি একাডেমির উদ্বোধন

১৬

কমলগঞ্জে সংরক্ষিত নারী সদস্যের বিরুদ্ধে প্রতিবাদ সভা

১৭

৮ বছরের শিশুর কাঁধে ৬ সদস্যের পরিবারের ভার

১৮

কুলিয়ারচরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাংগঠনিক তৎপরতা, গঠিত হবে ৭ শাখা

১৯

গোমস্তাপুরে পৃথক অভিযানে ৩১০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

২০