তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
৩১ মে ২০২৬, ১১:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে যুবলীগ নেতা রিপন গ্রেপ্তার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মো. রিপন মিয়া (৫০) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি স্থানীয়ভাবে ‘চায়না রিপন’ নামে পরিচিত।

শনিবার (৩০ মে) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার কালাপুর ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত রিপন মিয়া কালাপুর ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের খালিক মিয়ার ছেলে বলে জানা গেছে। রবিবার (৩১ মে) বিষয়টি নিশ্চিত করেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না।

পুলিশ সূত্রে জানা যায়, রিপন মিয়া সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে ২০২৪ সালের ২৪ অক্টোবর শ্রীমঙ্গল থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় পর্যায়ে তিনি ‘আতঙ্ক রিপন’ হিসেবে পরিচিত ছিলেন বলেও জানা গেছে।

শ্রীমঙ্গল থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, আসামিকে পুলিশি হেফাজতে মৌলভীবাজার আদালতে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
আরো পড়ুন...  জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটিকে স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতেই মাঠে নামছে ব্রাজিল: খেলা কয়টায়, দেখা যাবে যে ইউটিউব চ্যানেলে

পূর্বধলায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে শহীদুল্লাহ ইমরানের ঐক্যের ডাক

চাঁপাইনবাবগঞ্জে সাফা ফাউন্ডেশনের প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত

ইসলামপুরে গভীর রাতে এসিড নিক্ষেপ, দগ্ধ ১ জন ঢাকায় প্রেরণ

কুলাউড়ায় মোবাইল কোর্ট অভিযানে ৮ মামলা

বদরগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

অটোরিকশার চাপায় স্কুলছাত্র নিহত, আহত ১ শিশু

শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে — গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর

শ্রীমঙ্গলে যুবলীগ নেতা রিপন গ্রেপ্তার

রামপালে মৎস্যঘের দখল চেষ্টায় হামলা, নারীসহ আহত ৫

১০

জনগণের দোয়া ও সমর্থন চাইলেন আখিনুর আক্তার স্বর্ণা

১১

মাগুরায় ড. আলী আফজালের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

১২

দেবীনগরে পিস ইন্টারন্যাশনাল ট্রাভেলস এজেন্সির শুভ উদ্বোধন

১৩

তিন মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবন

১৪

শ্রীপুরে বিএনপি পরিবারের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা

১৫

পটিয়ায় ঢাকাস্থ পটিয়া সমিতির স্বাস্থ্যসেবা কার্যক্রম উদ্বোধন

১৬

বিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে এসএসসি পরীক্ষার্থীকে হত্যা, আটক ৩

১৭

মহিপুরে শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী পালিত

১৮

মৌলভীবাজার হাসপাতালে নবজাতক পাচারের চেষ্টা, ওয়ার্ডবয়ের তৎপরতায় রক্ষা

১৯

কিশোরগঞ্জে শিবিরের জনশক্তি মিলনমেলা অনুষ্ঠিত

২০