মহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ২:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে মাদকসহ আটক ১

সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) একটি সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপসহ এক আসামিকে আটক করেছে। অভিযানে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে তেলকুপি বিওপি থেকে একটি চৌকস টহল দল অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১৭৯/৫-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামে এ অভিযান চালানো হয়।

অভিযানে মোঃ সাকিবুল হাসান (১৯) নামের এক যুবককে আটক করা হয়। তিনি জমিনপুর গ্রামের বাসিন্দা এবং তার পিতার নাম মোঃ মনিরুল ইসলাম। বিজিবি সদস্যরা তার কাছ থেকে ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ১০০ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘Eskuf DX’ সিরাপ উদ্ধার করেন। এছাড়া একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। অভিযানের সময় আরও তিনজন সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যায় বলে জানানো হয়েছে।

আটক আসামি ও পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। জব্দকৃত নেশাজাতীয় সিরাপ ও অন্যান্য আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।

আরো পড়ুন...  শিবগঞ্জে মাদক উদ্ধার, নারী গ্রেফতার

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে নিয়মিত টহল ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। বিশেষ করে ফেন্সিডিলের বিকল্প হিসেবে বিভিন্ন ধরনের কাশির সিরাপ অবৈধভাবে পাচারের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় এ বিষয়ে কড়াকড়ি নজরদারি অব্যাহত রয়েছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করছে। সীমান্ত দিয়ে যেন কোনোভাবেই মাদক দেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যেই নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত তিন মাসে মহানন্দা ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে ৮ জন আসামিকে আটক করেছে এবং প্রায় ৩ হাজার ২০০ বোতল ফেন্সিডিলের বিকল্প বিভিন্ন নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে। সীমান্ত সুরক্ষা ও মাদক নিয়ন্ত্রণে বিজিবির এ তৎপরতা স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নদীভাঙন-দুর্যোগের সাক্ষী থেকে উপকূল রক্ষার কণ্ঠস্বর

মাগুরা কারাগারে ব্যতিক্রমী স্বাস্থ্যসেবা কর্মসূচি

উলিপুর বাইপাস সড়ক নকশা বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন

প্রথম প্রেম কেন ভোলা যায় না?

মোবাইলেই দেখুন বিশ্বকাপের সব ম্যাচ

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা লাগিয়ে পালালেন ছাত্রদল নেতা

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলায় সাভারে যুবলীগ নেতা সেলিম রেজা গ্রেফতার

আলালপুরে ৫৯ বিজিবির অভিযানে ২৪০ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ

জগন্নাথপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ উদ্বোধন, কৃষক অংশগ্রহণে প্রাণবন্ত অনুষ্ঠান

ফুলবাড়ীর বড়গ্রাম সীমান্তে ২৯ বিজিবির অভিযানে দুই লক্ষাধিক টাকার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার

১০

মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

হাদি হত্যার তদন্ত নিয়ে কূটনৈতিক পদক্ষেপের দাবি, রাষ্ট্রকে দ্রুত অবস্থান স্পষ্ট করার আহ্বান

১২

কালিহাতীতে রেললাইনের দুই স্থানে ২নারীর মরদেহ উদ্ধার

১৩

প্রাইভেটকারে ৮০ হাজার ইয়াবা উদ্ধার, কোটি টাকার চালানসহ একজন আটক

১৪

গ্রাম আদালত নিয়ে মঘীতে সচেতনতা ক্যাম্পেইন, ভিডিও প্রদর্শনীতে অংশ নিলেন স্থানীয়রা

১৫

গর্ভবতী নারীকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ভর্তি

১৬

তীব্র তাপদাহে হিলিতে তালের শাঁসের চাহিদা তুঙ্গে, দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড়

১৭

মোরেলগঞ্জে ডোবা থেকে ৭ বছরের শিশুর মরদেহ উদ্ধার

১৮

উপকূলীয় ৭ জেলায় ৭৮৪ জেলে পরিবার পেল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সহায়তা

১৯

কাটিমন আম চাষে মোরেলগঞ্জে চমক, অনলাইন বাজারে দাপট দেখাচ্ছেন কৃষক মুকুল

২০