উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি-
১৩ জুন ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

১৮ মাসের সাজাপ্রাপ্ত ইজিবাইক চোরচক্রের মূলহোতা জামাল গ্রেপ্তার

নড়াইলের লোহাগড়ায় ইজিবাইক চুরি মামলায় ১৮ মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জামাল মোল্যাকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত জামাল মোল্যা উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামের মৃত মোহাম্মদ হোসেন মোল্যার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১১ জুন) রাত ১০টার দিকে লোহাগড়া থানার এসআই তারোক বিশ্বাসের নেতৃত্বে এএসআই কবীর, এএসআই হযরত আলী এবং সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

মামলার নথি অনুযায়ী, ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর মাগুরা সদর এলাকায় একটি ইজিবাইক চুরির ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্ত করে মাগুরা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তা এবং লোহাগড়া থানা পুলিশের সহযোগিতায় তদন্তের একপর্যায়ে জামাল মোল্যাকে শনাক্ত করা হয়।

পরে তার স্বীকারোক্তি ও দেওয়া তথ্যের ভিত্তিতে লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের ইছাখালী গ্রাম থেকে চুরি হওয়া ইজিবাইকটি উদ্ধার করা হয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে চলতি বছরের ৭ এপ্রিল মাগুরার একটি আদালত জামাল মোল্যাকে দোষী সাব্যস্ত করে ১ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

আরো পড়ুন...  মাগুরায় ‘গানে গানে জুলাই’ সংগীতানুষ্ঠান

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবগঞ্জ সীমান্তে ইয়াবাসহ মোটরসাইকেল আরোহী আটক

মোরেলগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের করণীয় নিয়ে আলোচনা

মোরেলগঞ্জে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল

কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার ইয়াবা জব্দ

বিশ্বনবী (সা.) সমগ্র সৃষ্টির জন্য রহমত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৯৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

১৬ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ছাত্র-শ্রমিক-জনতার সমাবেশ

সখিপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ‘মাদক থাকবে না, আমি থাকব’—ওসি মুরাদ

খালেদা জিয়ার জন্মদিনে কালিয়াকৈরে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক সাহার ওপর হামলার অভিযোগ

১০

ঝালকাঠিতে জেল থেকে পালানো সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

১১

অবশেষে কর্মস্থল থেকে অবমুক্ত কুলিয়ারচরের ভূমি কর্মকর্তা নাছিমা

১২

কুলিয়ারচরে শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১৩

তারেক রহমানের আগমন ঘিরে কিশোরগঞ্জে আনন্দ মিছিল

১৪

পটিয়ায় বদর আউলিয়া ইবতেদায়ী মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণকাজ উদ্বোধন

১৫

রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে পানছড়িতে বর্ণাঢ্য র‍্যালি

১৬

চন্দনাইশে সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

১৭

মোংলায় পুলিশের বিশেষ সতর্কতা

১৮

চন্দনাইশে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেপ্তার

১৯

তরুণ সমাজের ধ্বংসযাত্রা: নেতা জেতে, জাতি হারে

২০