চট্টগ্রামের চন্দনাইশে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোররাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থাকা মামলার পরোয়ানা যাচাই করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া আরিফ শাহ পাড়ার নুরুল হকের ছেলে আরিফ মিয়া (৩৮), মোজাফফরাবাদ ইউনিয়নের এলাহাবাদ ৫ নম্বর ওয়ার্ডের আবু তাহেরের ছেলে মো. ইসমাইল, একই এলাকার মৃত হাজী গুনু মিয়ার ছেলে মো. আব্দুল্লাহ ও মো. আব্দুল মোতালেব এবং বরকল ইউনিয়নের পাঠানদণ্ডী ৭ নম্বর ওয়ার্ডের মৃত ধন সরদারের ছেলে রুপন সরদার (৪০)।
পুলিশ জানায়, আদালতের পরোয়ানা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে পাঁচ আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন