আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:
১৪ অগাস্ট ২০২৬, ৯:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে পানছড়িতে বর্ণাঢ্য র‍্যালি

পবিত্র রবিউল আউয়াল মাসকে স্বাগত জানিয়ে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার হেডম্যান টিলা এলাকায় বর্ণাঢ্য র‍্যালি ও পথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের বার্তা ছড়িয়ে দিতে এ আয়োজন করা হয়।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ২টায় হেডম্যান টিলা পাক পাঞ্জাতন জামে মসজিদ প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়। হেডম্যান টিলা যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত র‍্যালিতে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, যুব সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‍্যালিটি হেডম্যান টিলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা পবিত্র রবিউল আউয়াল মাসকে স্বাগত জানান এবং মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণের আহ্বান জানান।

র‍্যালিতে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আহলে সুন্নাত ওয়াল জামা’আত খাগড়াছড়ি জেলা শাখার সদস্য মো. ইউসুফ আলী, হেডম্যান টিলা পাক পাঞ্জাতন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ মাহাবুব আলম রেজভী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আব্দুল মান্নান, মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন, পানছড়ির দপ্তর সম্পাদক মো. মনির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুব সমাজ ও এলাকাবাসী।

আরো পড়ুন...  পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেডম্যান টিলা পাক পাঞ্জাতন জামে মসজিদের সভাপতি মো. আনোয়ার হোসেন।

আয়োজকরা বলেন, পবিত্র রবিউল আউয়াল মাস মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সৌহার্দ্য, মানবিকতা ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে। তাঁর আদর্শ মানুষের মধ্যে ভালোবাসা, সহমর্মিতা ও ন্যায়বোধ জাগ্রত করার অন্যতম অনুপ্রেরণা।

বর্ণাঢ্য এ র‍্যালির মধ্য দিয়ে হেডম্যান টিলা এলাকায় ধর্মীয় আবহের পাশাপাশি শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তাও ছড়িয়ে পড়ে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে পানছড়িতে বর্ণাঢ্য র‍্যালি

চন্দনাইশে সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

মোংলায় পুলিশের বিশেষ সতর্কতা

চন্দনাইশে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেপ্তার

তরুণ সমাজের ধ্বংসযাত্রা: নেতা জেতে, জাতি হারে

কালিয়াকৈরে অবৈধ অটোরিকশা চার্জে বাড়ছে বিদ্যুৎ সংকট

হিলিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান, ৭ মাসে আটক ৪৫২

দুর্যোগ-দুর্ভোগ পেরিয়ে প্রত্যন্ত স্কুলে পৌঁছে যাচ্ছে শিশুদের পুষ্টিকর টিফিন

বকেয়া বিদ্যুৎ বিল, দেড় মাস ধরে অন্ধকারে শ্রীপুরের মা ও শিশু কল্যাণ কেন্দ্র

স্থানীয় সরকারের সব নির্বাচন চলতি বছরেই: শ্রীমঙ্গলে প্রতিমন্ত্রী

১০

কালিয়াকৈরে গ্যাস সংকটে দীর্ঘ লাইন, ৬০-১৬০ টাকার গ্যাস পেতে ৫-৬ ঘণ্টা অপেক্ষা

১১

নিউরোসায়েন্স হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১২

চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, শাহজালাল বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

১৩

প্রবাস জীবন ফেলে কৃষিতে সাফল্য, শ্রেষ্ঠ কৃষকের সম্মাননা পেলেন আনসার মিয়া

১৪

পটিয়ায় ফুলকলির ইটিপির কাজ ৯০ শতাংশ শেষ, দ্রুত সম্পন্নের নির্দেশ এমপি এনামের

১৫

পূর্বধলায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৬

১৬

স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড, অল্পের জন্য রক্ষা দুই শিশু

১৭

পানছড়িতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, উচ্ছ্বসিত বিদ্যালয় প্রাঙ্গণ

১৮

কালিয়াকৈরে ৪ লাখ ৫০ হাজার সদস্যকে নতুন করে প্রশিক্ষণ, যুদ্ধ-দুর্যোগে প্রস্তুত আনসার বাহিনী

১৯

শ্রীমঙ্গলে বাসে যাত্রী ওঠানামার দাবিতে সংবাদ সম্মেলন

২০