দৈনিক ইতিহাস
১৫ অগাস্ট ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অবশেষে কর্মস্থল থেকে অবমুক্ত কুলিয়ারচরের ভূমি কর্মকর্তা নাছিমা

সরকারি বদলি আদেশের পরও কর্মস্থলে বহাল থাকা কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নাছিমা আক্তারকে অবশেষে অবমুক্ত করেছে প্রশাসন। বদলীকৃত কর্মস্থল তাড়াইল উপজেলার ধলা ইউনিয়ন ভূমি অফিসে যোগদানের জন্য তাকে গত ১৩ আগস্ট বিকেল থেকে অবমুক্ত করা হয়।

কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার স্বাক্ষরিত ১৩ আগস্টের এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে। এর আগে বিভিন্ন গণমাধ্যমে নাছিমা আক্তারকে স্ট্যান্ড রিলিজের পরও কর্মস্থলে বহাল থাকার বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।

তবে ভুক্তভোগীদের দাবি, শুধু কর্মস্থল থেকে অবমুক্ত করাই যথেষ্ট নয়। তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

স্থানীয়দের অভিযোগ, নাছিমা আক্তারের বিরুদ্ধে সরকারি খাসজমি ব্যক্তি নামে নামজারি, অনৈতিক সুবিধার বিনিময়ে নামজারি প্রক্রিয়ায় অনিয়ম, সরকারি সম্পদের গাছ কাটার অভিযোগ, ঘুষ দাবি ও গ্রহণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। এসব বিষয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলেও দীর্ঘদিন তার বিরুদ্ধে দৃশ্যমান প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।

এর মধ্যে গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের শতবর্ষী লক্ষ্মীপুর বাজারের সরকারি খাসজমি অনৈতিক সুবিধার বিনিময়ে যথাযথ তদন্ত ছাড়াই এক ব্যক্তির নামে নামজারির প্রস্তাব পাঠানোর অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে গত ১২ এপ্রিল লক্ষ্মীপুর বাজার ব্যবসায়ী কমিটির পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়। পরে তদন্ত শেষে ওই নামজারি বাতিল করা হয়।

আরো পড়ুন...  চাঁপাইনবাবগঞ্জে মসলার উন্নত জাত সম্প্রসারণে মাঠ দিবস

এ ছাড়া স্থানীয় বাসিন্দা মো. বকুল মিয়া অভিযোগ করেন, তার ও তার ভাইয়ের যৌথ মালিকানাধীন আট শতাংশ জমি থেকে তার প্রাপ্য চার শতাংশ জমি অন্য পক্ষের নামে নামজারি করা হয়েছে। এ বিষয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অন্যদিকে, গোবরিয়া আব্দুল্লাহপুর মৌজার একটি দাগে একই জমির বিষয়ে দুই দফা নামজারি হওয়ার অভিযোগও সামনে এসেছে। সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনা করে বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ ছাড়া ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন সরকারি হালট ও রাস্তার পাশ থেকে মূল্যবান গাছ কাটার অভিযোগও রয়েছে নাছিমা আক্তার ও অফিস সহায়ক মো. রুকন উদ্দিনের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, কয়েক দফায় বিপুলসংখ্যক গাছ কেটে বিক্রি করা হয়েছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়ার কথাও জানা গেছে। তবে অভিযুক্ত কর্মকর্তা এসব অভিযোগ অস্বীকার করেছেন।

অভিযোগ ও সংবাদ প্রকাশের পর গত ২৩ জুলাই কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে নাছিমা আক্তারকে তাড়াইল উপজেলার ধলা ইউনিয়ন ভূমি অফিসে বদলি করা হয়। আদেশে ২৭ জুলাইয়ের মধ্যে তাকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ে অবমুক্ত না হলে আদেশটি তাৎক্ষণিক অবমুক্ত বা ‘স্ট্যান্ড রিলিজ’ হিসেবে গণ্য হবে বলেও নির্দেশনায় উল্লেখ ছিল।

আরো পড়ুন...  কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার, আটক ২

কিন্তু অভিযোগ রয়েছে, ওই নির্দেশের পরও তিনি গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন ভূমি অফিসে দায়িত্ব পালন করে আসছিলেন। গত ১৩ আগস্ট সেখানে সরেজমিনে গিয়ে তাকে অফিস করতে দেখা যায়। এরপর বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয় এবং তাকে অবমুক্ত করা হয়।

এদিকে, গণমাধ্যমে দুর্নীতির সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদকে হুমকি দেওয়ার অভিযোগও করেছেন সংশ্লিষ্ট সাংবাদিক। তবে এ অভিযোগের বিষয়ে নাছিমা আক্তারের বক্তব্য পাওয়া যায়নি।

অভিযুক্ত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নাছিমা আক্তার তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তবে গাছ কাটার ঘটনায় থানায় দুটি লিখিত অভিযোগ দেওয়ার বিষয়টি তিনি স্বীকার করেন।

কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার বলেন, “তাকে বদলীকৃত কর্মস্থলে যোগদানের জন্য এ কর্মস্থল থেকে অবমুক্ত করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার জন্মদিনে কালিয়াকৈরে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক সাহার ওপর হামলার অভিযোগ

ঝালকাঠিতে জেল থেকে পালানো সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

অবশেষে কর্মস্থল থেকে অবমুক্ত কুলিয়ারচরের ভূমি কর্মকর্তা নাছিমা

কুলিয়ারচরে শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

তারেক রহমানের আগমন ঘিরে কিশোরগঞ্জে আনন্দ মিছিল

পটিয়ায় বদর আউলিয়া ইবতেদায়ী মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণকাজ উদ্বোধন

রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে পানছড়িতে বর্ণাঢ্য র‍্যালি

চন্দনাইশে সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

মোংলায় পুলিশের বিশেষ সতর্কতা

১০

চন্দনাইশে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেপ্তার

১১

তরুণ সমাজের ধ্বংসযাত্রা: নেতা জেতে, জাতি হারে

১২

কালিয়াকৈরে অবৈধ অটোরিকশা চার্জে বাড়ছে বিদ্যুৎ সংকট

১৩

হিলিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান, ৭ মাসে আটক ৪৫২

১৪

দুর্যোগ-দুর্ভোগ পেরিয়ে প্রত্যন্ত স্কুলে পৌঁছে যাচ্ছে শিশুদের পুষ্টিকর টিফিন

১৫

বকেয়া বিদ্যুৎ বিল, দেড় মাস ধরে অন্ধকারে শ্রীপুরের মা ও শিশু কল্যাণ কেন্দ্র

১৬

স্থানীয় সরকারের সব নির্বাচন চলতি বছরেই: শ্রীমঙ্গলে প্রতিমন্ত্রী

১৭

কালিয়াকৈরে গ্যাস সংকটে দীর্ঘ লাইন, ৬০-১৬০ টাকার গ্যাস পেতে ৫-৬ ঘণ্টা অপেক্ষা

১৮

নিউরোসায়েন্স হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৯

চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, শাহজালাল বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

২০