শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
১৫ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল

বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে মোরেলগঞ্জ পৌর বিএনপির কার্যালয়ে পৌর বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সম্ভাব্য মেয়র প্রার্থী আসাদুজ্জামান মিলন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সেলিম মোল্লা, মো. আব্বাস মুন্সী, পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান পলাশ, বিএনপি নেতা ফরহাদ হোসেন মিলন, সোহেল রায়হান, কৃষক দল নেতা মো. ইব্রাহিম হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন নেত্রী। দেশের গণতান্ত্রিক আন্দোলন ও রাজনৈতিক জীবনে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। দেশ ও মানুষের কল্যাণে তিনি নিবেদিতপ্রাণ ছিলেন বলেও উল্লেখ করেন তারা।

বক্তারা আরও বলেন, জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধভাবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে কাজ করতে হবে।

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন প্রভাষক মাওলানা মোহাম্মাদ আলী।

Facebook Comments Box
আরো পড়ুন...  মোংলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবগঞ্জ সীমান্তে ইয়াবাসহ মোটরসাইকেল আরোহী আটক

মোরেলগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের করণীয় নিয়ে আলোচনা

মোরেলগঞ্জে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল

কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার ইয়াবা জব্দ

বিশ্বনবী (সা.) সমগ্র সৃষ্টির জন্য রহমত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৯৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

১৬ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ছাত্র-শ্রমিক-জনতার সমাবেশ

সখিপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ‘মাদক থাকবে না, আমি থাকব’—ওসি মুরাদ

খালেদা জিয়ার জন্মদিনে কালিয়াকৈরে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক সাহার ওপর হামলার অভিযোগ

১০

ঝালকাঠিতে জেল থেকে পালানো সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

১১

অবশেষে কর্মস্থল থেকে অবমুক্ত কুলিয়ারচরের ভূমি কর্মকর্তা নাছিমা

১২

কুলিয়ারচরে শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১৩

তারেক রহমানের আগমন ঘিরে কিশোরগঞ্জে আনন্দ মিছিল

১৪

পটিয়ায় বদর আউলিয়া ইবতেদায়ী মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণকাজ উদ্বোধন

১৫

রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে পানছড়িতে বর্ণাঢ্য র‍্যালি

১৬

চন্দনাইশে সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

১৭

মোংলায় পুলিশের বিশেষ সতর্কতা

১৮

চন্দনাইশে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেপ্তার

১৯

তরুণ সমাজের ধ্বংসযাত্রা: নেতা জেতে, জাতি হারে

২০