খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি
২৪ মে ২০২৬, ৮:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আপসের নামে টাকা নিয়ে মামলা, ডিএসবি সদস্য ক্লোজড

পঞ্চগড়ের দেবীগঞ্জে আপস মীমাংসার প্রতিশ্রুতি দিয়ে অর্থ গ্রহণের পরও মামলা দায়েরের অভিযোগে পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) সদস্য ফরিদুল ইসলামকে ক্লোজড করা হয়েছে।

স্থানীয় সূত্র ও অভিযোগ অনুযায়ী, ১৯ মে দেবীডুবা ইউনিয়নের সোনাপোতা এলাকায় বালুবাহী ট্রাকের ধাক্কায় ৬ বছরের শিশু পাপড়ী রানী নিহত হওয়ার ঘটনায় উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ ও ট্রাক ভাঙচুর করে। ওই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ডিএসবি সদস্য ফরিদুল ইসলাম।

পরবর্তীতে পরিস্থিতি ঘিরে উত্তেজনার একপর্যায়ে আপসের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির আশ্বাস দিয়ে তিনি প্রতিপক্ষের কাছ থেকে অর্থ গ্রহণ করেন বলে অভিযোগ ওঠে। অভিযোগে বলা হয়, ইউপি সদস্য উমাপদ রায়ের মাধ্যমে স্থানীয় চেয়ারম্যান পরেশ চন্দ্র রায়ের উপস্থিতিতে রাতের বেলায় ৩৭ হাজার টাকা প্রদান করা হয় এবং আরও অর্থ পরিশোধের কথা ছিল।

তবে অভিযোগ অনুযায়ী, টাকা গ্রহণের একদিন পরই দেবীগঞ্জ থানায় ১৮ জনের নাম উল্লেখ করে এবং আরও ৫০–৬০ জন অজ্ঞাতকে আসামি করে মামলা দায়ের করেন ওই ডিএসবি সদস্য।

এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও সমালোচনা সৃষ্টি হয়েছে। ইউপি সদস্য উমাপদ রায় বলেন, “মামলা হবে না বলে আমাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। পরে মামলা হওয়ায় আমরা হতবাক হয়েছি।”

আরো পড়ুন...  বীরগঞ্জে শহীদ দিবস ও মাতৃভাষা দিবস পালিত

অন্যদিকে স্থানীয় চেয়ারম্যান পরেশ চন্দ্র রায় জানান, মানবিক পরিস্থিতি বিবেচনায় আপসের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু পরে মামলা হওয়ায় বিষয়টি প্রশ্নবিদ্ধ হয়েছে।

অভিযোগ অস্বীকার করে ডিএসবি সদস্য ফরিদুল ইসলাম বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।”

এ বিষয়ে জেলা বিশেষ শাখার ডিআইও-১ মো. মোক্তারুল ইসলাম জানান, ঘটনার পর ফরিদুল ইসলামকে ক্লোজড করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপদে সাংবাদিক আবিরের পাশে মিরপুর প্রেসক্লাব, ঐক্যের দৃষ্টান্ত স্থাপন

দক্ষিণ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আবদুস সাত্তার রনির জানাজা সম্পন্ন, বিভিন্ন মহলের শোক

কবিরহাট থানার সামনেই অটোরিকশার চাপায় কৃষকের মৃত্যু, চালক আটক

হিলিতে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মহাসড়ক দখল করে ভুট্টা শুকানো, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

সবুজ বাংলাদেশ গড়তে আনসার-ভিডিপির ব্যতিক্রমী উদ্যোগ

রামপালে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা, সুন্দরবন রক্ষায় সচেতনতা বৃদ্ধির আহ্বান

দুর্গম চরাঞ্চলে ৫৩ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৭০০ মানুষ

ছোট বোনকে বাঁচাতে গিয়ে প্রাণ দিল বড় বোন, মাগুরায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গলাচিপার প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট আব্দুল খালেক মিয়া অসুস্থ, দ্রুত সুস্থতা কামনায় রিপোর্টার্স ক্লাব

১০

কুলিয়ারচরে ইউএনও’র মধ্যস্থতায় পারিবারিক বিরোধের অবসান, দম্পতির মুখে ফিরল হাসি

১১

কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক সোহানা নাসরিন

১২

জাতীয় স্কার্ফ ও থ্রি বিডে ভূষিত হিলির কৃতি সন্তান মহিদুল ইসলাম

১৩

বিশ্বকাপ ফাইনালে নাটকীয় জয়, আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন স্পেন

১৪

ভেড়ামারায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত

১৫

চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৫ আসামি গ্রেপ্তার

১৬

কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

১৭

সেনবাগে অপরাধ দমনে পুলিশের ধারাবাহিক অভিযান, ওসি আবদুর রহিমের নেতৃত্বে জোরদার তৎপরতা

১৮

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্য

১৯

মোরেলগঞ্জে ৪ কোটি ৫৫ লাখ টাকায় ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

২০