আলীকদম প্রতিনিধি
১৩ মার্চ ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আলীকদমকে ৬৫তম জেলা ও “গ্রীন সিটি জেলা” করার প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে

বান্দরবান জেলার আলীকদম উপজেলাকে বাংলাদেশের ৬৫তম জেলা এবং পরিকল্পিত “গ্রীন সিটি জেলা” হিসেবে উন্নীত করার দাবিতে গ্রীন পলিসি মুভমেন্টের আহ্বায়ক মোঃ মহিউদ্দিন (বন্ধু) প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি অগ্রাহায়ণ করেছেন।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ন্যাশনাল ইমপ্লিমেন্টেশন কমিটি ফর অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম (নিকার) এর আহ্বায়ক এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের মাধ্যমে স্মারকলিপিটি সরকারের উচ্চ পর্যায়ে উপস্থাপন করা হয়েছে।

মোঃ মহিউদ্দিন বলেন, আলীকদমকে জেলা হিসেবে গঠন করা ভৌগোলিক বিস্তৃতি, প্রশাসনিক গুরুত্ব, ক্রমবর্ধমান জনসংখ্যা এবং পার্বত্য অঞ্চলের টেকসই উন্নয়নের স্বার্থে যৌক্তিক পদক্ষেপ হবে। বর্তমানে জেলা সদর থেকে দূরত্ব ও যোগাযোগ সমস্যার কারণে স্থানীয় জনগণ সরকারি সেবা গ্রহণে ভোগান্তির মুখোমুখি হন। আলীকদমকে জেলা করলে প্রশাসনিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সহজ হবে এবং পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

স্মারকলিপিতে আলীকদমকে একটি পরিকল্পিত “গ্রীন সিটি জেলা” হিসেবে গড়ে তোলার প্রস্তাব করা হয়েছে। এর আওতায় পরিবেশবান্ধব নগর পরিকল্পনা, আধুনিক প্রশাসনিক অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠান, সবুজ পার্ক, ইকো-ট্যুরিজম জোন এবং সোলার এনার্জি ভিত্তিক টেকসই উন্নয়ন কাঠামো অন্তর্ভুক্ত থাকবে।

স্মারকলিপিতে লামা উপজেলার ভৌগোলিক ও প্রশাসনিক সুবিধা বিবেচনায় লামা থেকে নতুন একটি উপজেলা (সরই/গজালিয়া/আজিজনগর) গঠনের প্রস্তাবও করা হয়েছে। প্রস্তাবিত “আলীকদম জেলা”-র অন্তর্ভুক্তি হবে:
১. আলীকদম, ২. থানচি, ৩. নাইক্ষ্যংছড়ি, ৪. লামা, ৫. সরই/গজালিয়া/আজিজনগর (লামা থেকে প্রস্তাবিত), ৬. বাইশারী (নাইক্ষ্যংছড়ি থেকে প্রস্তাবিত)।

আরো পড়ুন...  কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনে কিশোরগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

সংশ্লিষ্টভাবে বান্দরবান জেলার বর্তমান উপজেলা পুনর্বিন্যাসের মাধ্যমে অন্তর্ভুক্ত হবে: বান্দরবান সদর, রুমা, রোয়াংছড়ি, জুরাছড়ি, বিলাইছড়ি ও বরকল (বর্তমানে রাঙ্গামাটি জেলার অন্তর্ভুক্ত; প্রশাসনিক সুবিধার জন্য পুনর্বিন্যাস প্রস্তাবিত)।

উদ্যোক্তারা আশা প্রকাশ করেন, প্রস্তাবটি নিকার সভায় উপস্থাপন করে সরকারের উচ্চ পর্যায়ে ইতিবাচকভাবে বিবেচিত হবে এবং পার্বত্য অঞ্চলের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুল বিক্রি করে ঘরভাড়া দেওয়া রেহানার পাশে প্রতিমন্ত্রী, পেলেন ঘর-খাদ্য ও অর্থ সহায়তা

১০০ টাকায় গরুর মাংস বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেফতার

কোরআন ও হাদিসের আলোকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

ঘরভাড়া দিতে চুল বিক্রি, দুই সন্তান নিয়ে রেললাইনের পাশে রেহানার জীবন

মোরেলগঞ্জে বৃত্তি অর্জনকারী ৪২ শিক্ষার্থীকে সংবর্ধনা

খাগড়াছড়িতে নারী ফুটবল ও ব্যাডমিন্টনের জমজমাট আসর শুরু

জুয়ার আসরে মারধরের পর মৃত্যু, বাড়ি ফেরার পর প্রাণ গেল ৬৩ বছরের কোরাইনার

এক ট্রলারে ধরা পড়ল ৪৬ মণ ইলিশ

শ্রীপুরে সার-কীটনাশকের দুই দোকানে দুর্ধর্ষ চুরি

জাতীয় বিতর্কে রানারআপ চাঁপাইনবাবগঞ্জের ক্ষুদে বিতার্কিকরা

১০

বিশ্বনাথে সরকারি আদেশ অমান্য করে সড়কে গেইট নির্মাণের অভিযোগ

১১

চা শিল্পে নতুন ইতিহাস, এক নিলামেই এনটিসির আয় ৪ কোটি ৪৭ লাখ টাকা

১২

বদরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যা না আত্মহত্যা?

১৩

জুড়ীতে অসময়ে তরমুজ চাষে দুই কৃষকের দৃষ্টান্ত

১৪

শিবগঞ্জ সীমান্তে ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১

১৫

বিশ্বনাথে লামাকাজী আইটি একাডেমির উদ্বোধন

১৬

কমলগঞ্জে সংরক্ষিত নারী সদস্যের বিরুদ্ধে প্রতিবাদ সভা

১৭

৮ বছরের শিশুর কাঁধে ৬ সদস্যের পরিবারের ভার

১৮

কুলিয়ারচরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাংগঠনিক তৎপরতা, গঠিত হবে ৭ শাখা

১৯

গোমস্তাপুরে পৃথক অভিযানে ৩১০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

২০