টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) কালিহাতী আর.এস. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ধর্মীয় এ আয়োজন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মুজাহিদ কমিটি, কালিহাতী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, কালিহাতী উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুস সালাম।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়েবে আমিরুল মুজাহিদীন ও শায়খুল হাদিস মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)। তিনি তার বক্তব্যে ইসলামের সঠিক দিকনির্দেশনা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করে মুসল্লিদের দ্বীনি জীবন অনুসরণের আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মুজাহিদ কমিটি, টাঙ্গাইল জেলা শাখার আলহাজ্ব মাওলানা রইস উদ্দিন ছদর এবং কদমতলীর মাদ্রাসায়ে দারুল উলুম কারীমিয়ার মুহতামিম হাফেজ মাওলানা রেজাউল করিম।
এছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে আগত ওলামায়ে কেরাম মাহফিলে অংশগ্রহণ করেন এবং ধর্মীয় বয়ান ও হালকায়ে জিকির পরিচালনা করেন।
মাহফিলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
মন্তব্য করুন