রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি:
১৯ মে ২০২৬, ৯:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় বাসচাপায় বৃদ্ধ নিহত, স্ত্রী গুরুতর আহত

সড়ক দুর্ঘটনা | প্রতীকী ছবি
সড়ক দুর্ঘটনা | প্রতীকী ছবি

কুষ্টিয়ায় বাসের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন এবং তাঁর স্ত্রী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (১৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া পৌর এলাকার চৌড়হাস পৌর টার্মিনাল এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাস্তা পারাপারের সময় কুষ্টিয়া থেকে ঢাকাগামী এফ.কে সুপার ডিলাক্স নামের একটি দ্রুতগামী বাস একটি বৃদ্ধ দম্পতিকে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধকে মৃত ঘোষণা করেন। আহত স্ত্রীকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটির চালক যানটি নিয়ে পালিয়ে যায় বলে জানা গেছে। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, নিহত ব্যক্তির শরীরে গুরুতর আঘাত ছিল এবং হাসপাতালে আনার আগেই তার মৃত্যু ঘটে। আহত নারী মাথায় গুরুতর আঘাত পেয়েছেন এবং বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হোসেন বলেন, “হাসপাতালে আনার আগেই বৃদ্ধের মৃত্যু হয়। তাঁর স্ত্রী বর্তমানে চিকিৎসাধীন। দু’জনেরই মাথায় গুরুতর আঘাত লেগেছে। প্রাথমিকভাবে জানা গেছে, তাদের বাড়ি খোকসা উপজেলায়। স্বজনরা পথে রয়েছেন, তারা এলে পরিচয় নিশ্চিত হওয়া যাবে।”

আরো পড়ুন...  রাজশাহীতে তেলের তীব্র সংকট, যানজট ও ভোগান্তি বাড়ছে

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঘাতক বাস ও চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

স্থানীয়রা অভিযোগ করেন, ওই এলাকায় সড়কে যানবাহনের বেপরোয়া গতি ও ট্রাফিক ব্যবস্থার দুর্বলতার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা দ্রুত গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা, ফুটওভার ব্রিজ বা নিরাপদ পারাপারের ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। আহত নারী সুস্থ হয়ে উঠবেন কিনা তা নিয়ে উদ্বেগে রয়েছেন স্বজনরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে খাবারের সাথে চেতনানাশক ওষুধ,একই পরিবারে ৪ জন অচেতন

তেতুলিয়ায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ছাত্রদলের সমাবেশ ঘিরে ইসলামপুরে উৎসবমুখর পরিবেশ

সচেতনতায় ডায়াবেটিস প্রতিরোধে নোয়াখালীতে মেডিকেল ক্যাম্প

রামিশা হত্যার বিচার দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

একতাই শক্তি: মহিপুরে ডিজেল-মবিল ব্যবসায়ীদের সাধারণ সভা

আর্থ-সামাজিক উন্নয়নেই টেকসই অগ্রগতি: বিভাগীয় কমিশনার

গুজবে তেঁতুলিয়ায় পুলিশের ওপর হামলা, আহত ২

করতোয়ায় মাটিচাপায় প্রাণ গেল পাথর শ্রমিকের

সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি, আতঙ্কে শ্যামনগরের দুই পরিবার

১০

বদরগঞ্জে ঝড়ে লণ্ডভণ্ড জনপদ

১১

নলডাঙ্গায় গ্রামীণ সড়ক উন্নয়ন কর্মশালা

১২

রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবে না ঢাকা বারের কোনো আইনজীবী

১৩

ঈদের আনন্দে রোহিঙ্গা শিশুদের পাশে সুশীলন ও এইচসিআই

১৪

মোরেলগঞ্জে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই, থানায় অভিযোগ

১৫

চট্টগ্রামে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ ঘিরে উত্তেজনা, আসামি আটক

১৬

জাল দলিলে জমি দখলের অভিযোগে পিরোজপুরে তোলপাড়

১৭

মোরেলগঞ্জে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

১৮

সদর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যান্সার স্ক্রিনিংয়ে সাফল্য, নেতৃত্বে ডা. সিনথিয়া তাসমিন

২০