আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি -
৭ জুন ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খাগড়াছড়িতে দীপেন দেওয়ানকে মন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে মানববন্ধন

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সদ্য পদত্যাগকারী মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে পুনরায় মন্ত্রী পদে বহালের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে ‘সুশীল সমাজ ও সর্বস্তরের জনগণ, খাগড়াছড়ি’-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, পাহাড়ের পাহাড়ি-বাঙালি নির্বিশেষে মানুষের আস্থাভাজন নেতা দীপেন দেওয়ানকে পদত্যাগে বাধ্য করা হয়েছে, যা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খাগড়াছড়ি জেলা শাখার যুগ্ম আহ্বায়ক চাইথোয়াই মারমার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ধীমান খীসা, ডা. আশুতোষ চাকমা, ব্যবসায়ী চৌধুরী মো. বেলাল, শিক্ষাবিদ নবকুমার চাকমা, নারী নেত্রী নমিতা চাকমা এবং শিক্ষার্থী মৌনুচিং মারমা ও প্রজ্ঞা জ্যোতি চাকমা।

বক্তারা বলেন, দীপেন দেওয়ান পাহাড়ের শান্তি, উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি আইন পেশা ও চাকরি ছেড়ে রাজনীতিতে যুক্ত হয়ে দীর্ঘদিন ধরে জনসেবায় নিয়োজিত ছিলেন বলেও তারা উল্লেখ করেন।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত তাকে মন্ত্রী পদে পুনর্বহাল না করা হলে পাহাড়ের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Facebook Comments Box
আরো পড়ুন...  শেখ ফরিদুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরু

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’—প্রতিশোধে প্রতিশোধ!

জাতীয় ফুটবলারের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ! স্ত্রীকে নির্যাতন-হত্যাচেষ্টা, হাসপাতালে তরুণী

মাগুরায় বোনা আউশ ধান চাষ বিষয়ে কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে জিডির ভিত্তিতে উদ্ধার ২৩ মোবাইল, মালিকদের হাতে তুলে দিল পুলিশ

মঠবাড়িয়ায় অনুমোদন ছাড়া হাসপাতাল, জরিমানা ও আল্টিমেটাম

চাঁপাইনবাবগঞ্জে ২০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

বেনাপোলে ব্যবসায়ীর বাড়িতে গুলিবর্ষণ, সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের দাবি

খাগড়াছড়িতে দীপেন দেওয়ানকে মন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে মানববন্ধন

স্ত্রীর মনোমালিন্যে প্রাণ গেল তরুণের

কিশোরগঞ্জে হিন্দু ব্যবসায়ীর নিরাপত্তা ও ভূমি দখলের অভিযোগে মানববন্ধন

১০

শ্রীপুরে জামায়াতের কর্মী সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

১১

রামপালে পচা মাংস বিক্রি, দুই ব্যবসায়ীর কারাদণ্ড

১২

মোরেলগঞ্জে জিয়া মঞ্চের ৭১ সদস্যের কমিটি ঘোষণা, সভাপতি লিয়াকত, সাধারন সম্পাদক মামুন

১৩

ভাণ্ডারিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

১৪

মোরেলগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে তাণ্ডব, হামলা-ভাঙচুরে আহত ৩

১৫

তেতুলিয়ায় লাইফ কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

১৬

নিখোঁজের তিনদিন পর কিশোরের মরদেহ উদ্ধার

১৭

নড়াইলে বজ্রপাতে ২ জনের মৃত্যু, বাস উল্টে আহত ২০

১৮

ধর্ম যখন মঞ্চের পণ্য

১৯

নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

২০