মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি-
৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি ও শব্দদূষণ বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জে পেশাজীবী পরিবহন চালকদের দক্ষতা বৃদ্ধি এবং শব্দদূষণ সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে পরিবেশ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং সংশ্লিষ্ট দপ্তরসমূহের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় শব্দদূষণের সংজ্ঞা, কারণ ও ক্ষতিকর প্রভাব, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা–২০০৬, যানবাহনে হর্ন ব্যবহারের নিয়ম, ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি মাদক ও ধূমপানের ক্ষতিকর দিক, দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ যানচালনা সম্পর্কেও প্রশিক্ষণ দেওয়া হয়।

এছাড়াও মোটরযান চালকদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য, প্রাথমিক চিকিৎসা, যানবাহনের ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত বিষয় এবং স্মার্টফোন ব্যবহার করে বিআরটিএ’র বিভিন্ন সেবা গ্রহণের পদ্ধতি সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন শাহজাহান হক, সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং), বিআরটিএ, চাঁপাইনবাবগঞ্জ। এতে আরও উপস্থিত ছিলেন আমির হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন, চাঁপাইনবাবগঞ্জ; আবু সাঈদ, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ; শফিকুল আলম, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন), চাঁপাইনবাবগঞ্জ এবং রহমত উল্লাহ, মোটরযান পরিদর্শক, বিআরটিএ, চাঁপাইনবাবগঞ্জ।

প্রশিক্ষণ কর্মশালায় বক্তৃতাকালে সহকারী পরিচালক শাহজাহান হক বলেন, “সচেতন চালকই পারে নিরাপদ সড়ক নিশ্চিত করতে। শব্দদূষণ ও বেপরোয়া চালনার ফলে শুধু পরিবেশ নয়, মানুষের স্বাস্থ্য ও জীবন মারাত্মক ঝুঁকির মুখে পড়ে। তাই আইন মেনে দায়িত্বশীলভাবে যানবাহন চালানোর কোনো বিকল্প নেই।”

আরো পড়ুন...  পৈত্রিক জমি দখলের অভিযোগে বাগেরহাটে সংবাদ সম্মেলন

কর্মশালায় পরিবহন খাতের সংশ্লিষ্ট কর্মকর্তা, বিভিন্ন শ্রেণির পেশাজীবী পরিবহন চালক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা এ ধরনের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচি নিয়মিত আয়োজনের দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবুজ খাগড়াছড়ি গড়তে সেনাবাহিনীর উদ্যোগ, বিতরণ করা হলো ৩৫ হাজার বৃক্ষচারা

কাণ্ডের সমাজে দণ্ডের নির্বাসন: ন্যায়বিচারহীনতার অন্ধকারে আমাদের সমাজ

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মাগুরায় ১১ দলীয় জোটের গণমিছিল

শ্রীমঙ্গল ও ভানুগাছ রেলস্টেশন পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে জামায়াতের গণমিছিল

পটিয়ায় ইসরাফিলের চার কন্যার লেখাপড়ায় মানবতার বন্ধনের অর্থসহায়তা

পানছড়িতে বিনামূল্যের চর্ম ও এলার্জি চিকিৎসা ক্যাম্পে রোগীদের ব্যাপক সাড়া

কুলিয়ারচরে ইউএনও’র হস্তক্ষেপে অষ্টম শ্রেণির ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা

কুলাউড়ার রিজার্ভ বনে দখল সিন্ডিকেটের থাবা, আদালতের নির্দেশও উপেক্ষিত

বিয়ের যাত্রীবাহী মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশাচালক গুরুতর আহত

১০

ভেড়ামারায় সোহেল রানা বাবুর সমর্থনে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

১১

খাল খনন শেষে কোষাগারে ফেরত ১৪ লাখ টাকা, ব্যতিক্রমী নজির ভান্ডারিয়ার ইউএনওর

১২

মাগুরায় জামায়াতের দুই দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

১৩

মিড-ডে মিলের উদ্বোধনে প্রতিমন্ত্রী টুকু: মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থানের ঘোষণা

১৪

লোহাগড়ায় জাল দলিলে নামজারির অভিযোগ

১৫

রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ জামায়াত নেতা গ্রেপ্তার

১৬

বদরগঞ্জে মাকে মারধর করে ঘরছাড়া করার অভিযোগ ছেলের বিরুদ্ধে

১৭

কাঁঠালিয়ায় ঘর নির্মাণ নিয়ে সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ৮

১৮

পাসওয়ার্ড জটিলতায় বন্ধ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম, সেবা বঞ্চিত কুড়িগ্রামের মানুষ

১৯

কাঁঠালিয়ায় মহিলা দলের সমাবেশ

২০