মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
২৩ এপ্রিল ২০২৬, ৫:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৮৮ ভারতীয় মোবাইল জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোর রাত ৩টা ১৫ মিনিটে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মনোহরপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, ৫৩ বিজিবির অধীনস্থ মাসুদপুর বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৮৮টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত মোবাইল ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা।

জব্দকৃত এসব মোবাইল ফোন প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি আরও জানায়, গত তিন মাসে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এ সময়ে বিভিন্ন অভিযানে ৪ জনকে আটকসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য, গবাদিপশু ও ইলেকট্রনিক পণ্য জব্দ করা হয়েছে।

জব্দকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ২৯১ বোতল মদ, ২১১ বোতল ফেন্সিডিল, ২৪০ বোতল ফেয়ারডিল সিরাপ, ২৪৫ বোতল এস্কাফ সিরাপ, ২৮৭ বোতল চকোপ্লাস সিরাপ এবং ৩ হাজার ৫০টি নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট। এছাড়া ১৬৯টি গরু, ২১টি মহিষ এবং ১১০টি মোবাইল ফোনসহ অন্যান্য ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।

আরো পড়ুন...  শ্রীপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

বিজিবি জানায়, গত তিন মাসে জব্দকৃত এসব অবৈধ পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৫৩ লাখ টাকা।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে মোরেলগঞ্জে বিজ্ঞান ও স্টার্টআপ প্রদর্শনী অনুষ্ঠিত

নলডাঙ্গায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনীর উদ্বোধন

জামিনে মুক্ত সাংবাদিক আমিনুর রহমান জিলু, ফুলেল শুভেচ্ছায় বরণ

বিশ্বনাথে জামায়াতের প্রশিক্ষণ কর্মশালা

১৮ মাসের সাজাপ্রাপ্ত ইজিবাইক চোরচক্রের মূলহোতা জামাল গ্রেপ্তার

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে গেয়েছেন ‘নকল’ শাকিরা!

মাগুরায় বিজ্ঞান প্রজেক্ট মেলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী ভাবনার ঝলক

বদরগঞ্জে বজ্রপাতে কৃষি শ্রমিক নিহত, আহত ১

কক্সবাজারে পৃথক অভিযানে ৫ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার

একাধিক নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

১০

মোবাইলে বিশ্বকাপ লাইভ দেখুন

১১

সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে হামলা-ভাঙচুর

১২

খুলনায় সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড

১৩

অপারেশন টেবিলে রোগী রেখে চলে গেলেন চিকিৎসক, অতঃপর…

১৪

আ.লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসির অপসারণ চাইল বিএনপি

১৫

সেনবাগে হত্যা মামলার আসামিসহ আটক ৮, উদ্ধার ৬৮ পিছ ইয়াবা

১৬

পুলিশ–উপজেলা মুখোমুখি ফুটবল ম্যাচে ১–০ গোলে জয়

১৭

২ কেজি গাঁজাসহ ৫ম শ্রেণির শিক্ষার্থী ও সৎ ভাই গ্রেপ্তার, চাঞ্চল্য এলাকায়

১৮

স্ত্রীকে খুঁটির সঙ্গে বেঁধে রেখে চৌগাছায় যুবলীগ কর্মীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

১৯

মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষণ অনুষ্ঠিত 

২০