শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি-
২০ জানুয়ারি ২০২৬, ৪:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলের কালিহাতীতে চকের ভেতর থেকে এক ঘটকের মরদেহ উদ্ধার

লাশ উদ্ধার | প্রতীকী ছবি
প্রতীকী ছবি

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের দক্ষিণপাড়া বড়বাড়ি এলাকায় চকের ভেতর পড়ে থাকা অবস্থায় মারফত আলী (৫০) নামের এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) বিকেল আনুমানিক ৫টার দিকে মারফত আলী ঘাটাইল সাব-রেজিস্ট্রার অফিস থেকে নিজ বাড়িতে ফেরেন। কিছুক্ষণ বাড়িতে অবস্থান করার পর তিনি পুনরায় বাইরে বের হয়ে পার্শ্ববর্তী চকের দিকে যান। এরপর রাত আনুমানিক ৯টার দিকে তাঁর স্ত্রী মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। পেশায় ঘটক হওয়ায় পরিবারের সদস্যরা ধারণা করেন, তিনি হয়তো কোনো বিয়ের সংক্রান্ত কাজে বাইরে অবস্থান করছেন।

পরদিন মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ৯টার দিকে স্থানীয় বাসিন্দা হাশেম (৭০) চকের ভেতর আমির আলীর বর্গা জমিতে এক ব্যক্তিকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখতে পান। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি মারফত আলীর বলে শনাক্ত করেন। উদ্ধারকালে তাঁর নাক ও মুখ দিয়ে রক্ত বের হতে দেখা যায়।

নিহত মারফত আলী বীরবাসিন্দা ইউনিয়নের দক্ষিণপাড়া (বড়বাড়ি) এলাকার মৃত জবেদ আলীর ছেলে। তিনি পেশায় একজন ঘটক ছিলেন।

আরো পড়ুন...  হিলিতে সজিনা রোপণ কর্মসূচির উদ্বোধন

প্রাথমিকভাবে স্থানীয় ও পারিবারিক সূত্রে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোকজনিত কারণে মারা যেতে পারেন। উল্লেখ্য, এর মাত্র পাঁচ দিন আগে একই এলাকার আব্দুল করিম (৭০) নামের এক ব্যক্তি বর্গা জমিতে নাড়া কাটতে গিয়ে স্ট্রোকের শিকার হন বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ ঘটনায় পুলিশ অপমৃত্যু মামলা রুজুর প্রস্তুতি নিচ্ছে। মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুতসহ ময়নাতদন্তের প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ জানায়, যেহেতু নিহতের নাক ও মুখ দিয়ে রক্ত বের হয়েছে, তাই স্ট্রোকের পাশাপাশি অন্য কোনো বাহ্যিক আঘাত বা অপরাধজনিত কারণ রয়েছে কি না, তা নিশ্চিত করতে ময়নাতদন্ত অত্যন্ত জরুরি।

ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবা-মা হারিয়ে দাদীর কোলে আল আমিনের বেঁচে থাকার লড়াই

বুড়িগোয়ালিনি ফরেস্ট স্টেশনে হামলা, ২৩ জনের নাম উল্লেখসহ ৩৫০ জনের বিরুদ্ধে মামলা

সেনবাগে জমকালো শুকরিয়া সম্মেলন, দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ের আহ্বান

বিশ্বনাথে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে মেয়র প্রার্থী মুজিব মনির

পানছড়িতে অসহায় পরিবারের পাশে বিজিবি, ঈদ উপহার বিতরণ

তালা কেটে পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি, তেতুলিয়ায় চাঞ্চল্য

মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদ জানালেন হিসাবরক্ষক মামুন অর রশিদ

সৌদি আরবের সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে পবিত্র ঈদুল আযহা পালন

মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে কুড়িগ্রামের ৭ গ্রামে ঈদ জামাত অনুষ্ঠিত

ঈদে অসহায় মানুষের পাশে এমপি নূরুল ইসলাম বুলবুল, নগদ অর্থ বিতরণ

১০

ঈদের আনন্দ ভাগাভাগি করতে জগন্নাথপুরে আল ফাতেমা ওয়েলফেয়ার ট্রাস্টের উপহার বিতরণ

১১

হাতুড়ে কবিরাজের ভুল চিকিৎসায় ৪ বছরের রুবাইদার হাত হারানোর শঙ্কা

১২

বাগেরহাট-৪ আসনের এমপির কার্যক্রমের ১ম ফলোআপ সভা অনুষ্ঠিত

১৩

নিজ অর্থায়নে ভাঙা সড়ক মেরামতে নেমে আলোচনায় নাছির উদ্দীন নাছির

১৪

গলাচিপার গোলখালীতে হাজারো পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে চাল বিতরণ

১৫

কক্সবাজার জেলা কারাগারের সামনে জলাবদ্ধতা, বৃষ্টির পানিতে ভোগান্তির চরমে

১৬

জগন্নাথপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণ, অসহায়দের মাঝে সহায়তা

১৭

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কমলগঞ্জে দুই গ্রাম প্লাবিত, ৮০টি বাড়ি পানিতে তলিয়ে

১৮

পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ—ঐক্যবদ্ধ উদ্যোগে দেশ গড়ার আহ্বান

১৯

তেতুলিয়ায় বালুর নিচে ভয়ংকর আবিষ্কার—মুক্তিযুদ্ধের সময়ের মর্টার শেল উদ্ধার

২০