জামাল উদ্দিন কক্সবাজার প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

টেকনাফে র‍্যাব-বিজিবির পৃথক অভিযানে ৩ জন গ্রেফতার, অস্ত্র উদ্ধার

কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পৃথক অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি অবৈধ আগ্নেয়াস্ত্র ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।

র‍্যাব-১৫ সূত্র জানায়, ২২ এপ্রিল রাতে টেকনাফ মডেল থানার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এতে হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী এলাকা থেকে মাদক মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. আইয়ুব (৫৫)-কে গ্রেফতার করা হয়। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদরঘাট থানার একটি মামলার সাজাপ্রাপ্ত আসামি ছিলেন এবং দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

একই রাতে পৌরসভার ওপরের বাজার এলাকায় আরেকটি অভিযানে ২ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ ইদ্রিস (৪৫)-কে গ্রেফতার করা হয়। তিনি টেকনাফের একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও সংস্থাটি উল্লেখ করে।

অন্যদিকে, উখিয়ার হোয়াইক্যং চেকপোস্টে অভিযান চালিয়ে একটি আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জানায়, ২২ এপ্রিল সন্ধ্যায় হ্নীলা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী একটি সিএনজি চেকপোস্টে পৌঁছালে সেটিকে থামার সংকেত দেওয়া হয়। এ সময় চালক পালানোর চেষ্টা করলে ব্লকার ব্যবহার করে গাড়িটি থামানো হয়।

আরো পড়ুন...  নিষিদ্ধ সময়ে সুন্দরবনে কাকড়া শিকার, চারজন আটক

পরে সিএনজি চালক মোহাম্মদ হামিদ (৩৯)-কে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার সিটের ভেতর থেকে একটি ৯ মি.মি. পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি এক রোহিঙ্গা ডাকাতের কাছ থেকে অস্ত্র সংগ্রহ করে পালংখালী এলাকায় পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে তা বহন করছিলেন।

বিজিবি জানিয়েছে, মাদক, চোরাচালান ও অস্ত্র কারবারের সঙ্গে জড়িতদের শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সীমান্তবর্তী এই এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযানে মাদক ও অস্ত্রসংক্রান্ত অপরাধ দমনে সক্রিয় তৎপরতা অব্যাহত রয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নবনিযুক্ত উপাচার্যের মতবিনিময়

এমপির মাদকবিরোধী হুঁশিয়ারির পর পীরগঞ্জে চিহ্নিত মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

লায়ন সৈয়দ হারুন এমজেএফ বাতাকান্দি স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মনোনীত

চাল-ডাল থেকে ক্যামেরা পর্যন্ত ৬০ পণ্যের দাম কমানোর প্রস্তাব বাজেটে

শ্যামনগরের গাবুরায় দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা ও উদ্ধার সরঞ্জাম বিতরণ

কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্তে পুলিশের অভিযান, স্বস্তি ফিরল শহরে

কালিয়াকৈরে ব্র্যাক শিখা প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

চাকরি দেওয়ার নামে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

কালিহাতীতে যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বর্জ্য পৃথকীকরণ কার্যক্রম জোরদারে কর্মশালা অনুষ্ঠিত

১০

পটিয়া প্রেস ক্লাবের নতুন কার্যকরী কমিটি ঘোষণা, সভাপতি নুর হোসেন ও সম্পাদক সেলিম চৌধুরী

১১

জার্মানির প্রতি ভালোবাসায় ৭.৫ কিলোমিটার পতাকা, মাগুরায় আমজাদের অনন্য প্রদর্শনী

১২

টাঙ্গন নদীতে এক হেক্টর এলাকাজুড়ে ‘মৎস্য অভয়াশ্রম’ ঘোষণা

১৩

পটিয়ায় মকবুল শাহ (রহ.) মাজারের দানবাক্স ভেঙে টাকা চুরি, তদন্তের দাবি

১৪

বিরোধী দলের এলাকাও উন্নয়নের বাইরে থাকবে না : প্রধানমন্ত্রী

১৫

পরিবেশ স্টার্টআপ তহবিল গঠনের আহ্বান জুবাইদা রহমানের

১৬

প্রেমিকাকে ভিডিও কলে রেখে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা

১৭

গোমস্তাপুরে ডিএনসির অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

১৮

বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে জাতীয় পর্যায়ে নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৯

নলডাঙ্গায় প্রধান শিক্ষক জাহিদুল ইসলামের জানাজায় মানুষের ঢল

২০