মোঃ শরিফুল ইসলাম, শ্যামনগর প্রতিনিধি
৯ জুন ২০২৬, ৫:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নদীভাঙন-দুর্যোগের সাক্ষী থেকে উপকূল রক্ষার কণ্ঠস্বর

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় জনপদ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের সন্তান আব্দুল হালিম আজ পরিচিত একজন পরিবেশ ও উপকূল রক্ষার আন্দোলনের সক্রিয় কর্মী হিসেবে। উপকূলীয় মানুষের অধিকার ও দুর্ভোগের কথা তুলে ধরার পাশাপাশি পরিবেশ সুরক্ষায় তার নিরবচ্ছিন্ন ভূমিকা স্থানীয়ভাবে প্রশংসিত হচ্ছে।

নদী, খাল, বন ও সাগরঘেরা এই অঞ্চলে জন্ম ও বেড়ে ওঠা আব্দুল হালিম শৈশব থেকেই প্রত্যক্ষ করেছেন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও লবণাক্ততার ভয়াবহতা। সিডর, আইলা, বুলবুল, আম্পান ও ইয়াসসহ একের পর এক প্রাকৃতিক দুর্যোগে উপকূলের মানুষের ভেঙে পড়া জীবনযাত্রার সাক্ষী হয়েছেন তিনি।

স্থানীয়দের ভাষ্যমতে, দুর্যোগের সময় শুধু পর্যবেক্ষক হিসেবে না থেকে সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছেন আব্দুল হালিম। বাঁধ রক্ষা আন্দোলন, ত্রাণ কার্যক্রম, বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগে তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে।

বিশেষ করে নদীর বেড়িবাঁধ ভাঙনের বিষয়টি তাকে গভীরভাবে নাড়া দেয়। স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে তিনি বিভিন্ন সময়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছেন।

সুন্দরবন সংলগ্ন এলাকার মানুষ হিসেবে তিনি মনে করেন, সুন্দরবন শুধু একটি বন নয়, বরং উপকূলের মানুষের প্রাকৃতিক সুরক্ষা দেয়াল। তাই বন ও জীববৈচিত্র্য রক্ষা, নদী দূষণ রোধ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা তৈরিতে তিনি নিরলসভাবে কাজ করছেন।

আরো পড়ুন...  পলাশবাড়ীতে হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেল

আব্দুল হালিম বলেন, উপকূল রক্ষা করতে হলে আগে প্রকৃতি রক্ষা করতে হবে। জনগণের সচেতনতা ও টেকসই উন্নয়নই পারে দুর্যোগের ঝুঁকি কমাতে।

স্থানীয়রা মনে করেন, আব্দুল হালিম শুধু একজন ব্যক্তি নন; তিনি উপকূলের সংগ্রামী মানুষের প্রতিচ্ছবি। তার কাজ ও সংগ্রাম ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও টেকসই উপকূল গড়ে তোলার প্রত্যাশাকে সামনে এগিয়ে নিচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরায় ‘গানে গানে জুলাই’ সংগীতানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠান

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে বিদ্যুৎ বিভাগের নতুন বার্তা, প্রমাণ পেলে ব্যবস্থা

নাচোলে ৫০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে রেলস্টেশন-কলাপট্টি সড়ক নির্মাণকাজের উদ্বোধন

তাপপ্রবাহে চাঁপাইনবাবগঞ্জে ঘন ঘন লোডশেডিং, বিপাকে কৃষক-ব্যবসায়ী

ভাণ্ডারিয়ায় সীমানা বিরোধে একই পরিবারের ৩ জন আহত, গ্রেপ্তার ১

কুলিয়ারচরে ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি ও ৫ লাখ টাকা দাবি; প্রবাসীর তিন বোন গ্রেপ্তার

ভাইরাল ভিডিও এআই দিয়ে তৈরি দাবি নাসের রহমানের, ভিন্ন তথ্য দিল বেঙ্গল লেন্স

ছয় সপ্তাহের বকেয়া মজুরির দাবিতে কমলগঞ্জে চা-শ্রমিকদের অবস্থান কর্মসূচি

১০

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

১১

শ্রীপুরে কমিউনিটি পুলিশিং ফোরামের অভিষেক

১২

মাগুরায় অগ্নিদগ্ধ অবস্থায় ব্যক্তির মৃত্যু

১৩

মঙ্গলবার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

মিঠামইন হাওরে চুরি-ডাকাতি রোধে পুলিশের বিশেষ অভিযান

১৫

পানছড়িতে বিজিবির জনকল্যাণমূলক উদ্যোগ, বিভিন্ন প্রতিষ্ঠানে সামগ্রী বিতরণ

১৬

চন্দনাইশে অবৈধ গ্যাস ক্রস ফিলিং স্থাপনায় অভিযান, সিলিন্ডার ও সরঞ্জাম জব্দ

১৭

নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৮

কালিহাতীতে ইয়াবাসহ দুজনের বিরুদ্ধে মাদক মামলা

১৯

দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী

২০