মোঃ রবিউল ইসলাম, নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
১৭ মার্চ ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নলডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৬ দোকান, ক্ষতি প্রায় ৩০ লাখ টাকা

নাটোরের নলডাঙ্গা উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬টি দোকান পুড়ে গেছে। সোমবার (১৬ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পাটুল বাজারে এ ঘটনা ঘটে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। বাজারের ফরিদের কাপড়ের দোকান থেকে আগুনের উৎপত্তি হয়ে দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে—ফরিদের কাপড়ের দোকান, মান্নানের হোটেল, বক্করের পান-সিগারেটের দোকান, সবুজের চা স্টল, কামালের কসমেটিক দোকান এবং রহিদুলের বই-খাতার দোকান।

স্থানীয় সূত্রে জানা গেছে, টিনশেড দোকান হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই সবগুলো দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর স্থানীয় জনসাধারণ আগুন নেভাতে এগিয়ে আসে। পরে নলডাঙ্গা ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। তারা দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
আরো পড়ুন...  গাবুরায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‍্যালি ও আলোচনা সভা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার থেকে স্বাভাবিক হচ্ছে খুবির ক্লাস-পরীক্ষা

ইতিবাচক সংবাদ সমাজকে এগিয়ে নেয়: মোস্তফা মামুন

ড্রেন খননের সময় প্রাচীর ধস, আহত ৪ শ্রমিক

চন্দ্রায় টিকিট বাণিজ্যে দালাল চক্র, ক্ষোভে ফুঁসছেন যাত্রীরা

গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের

নিষিদ্ধ সময়ে সুন্দরবনে মাছ শিকার, জব্দ নৌকা-চিংড়ি

বাড়ছে কাঁচামরিচের দাম, কেজি ৪০০ টাকা

কুলিয়ারচরে রাস্তা পাকাকরণ ও ব্রহ্মপুত্রে সেতুর দাবি

সোনালি আঁশে সোনালি স্বপ্ন, লাভের মুখে ইসলামপুরের পাটচাষিরা

কালিয়াকৈরে সবজির বাজারে ফের অস্থিরতা, চড়া মরিচ-পেঁয়াজ

১০

তুরাগে পিকনিকের নামে অশালীনতার অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

১১

মাগুরায় ট্রাক্টরের ধাক্কায় স্কুলশিক্ষিকার মৃত্যু, স্বামী আহত

১২

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৩

যখন মহীরুহ ঝরে পড়ে: বাবা, আমার জীবনের চিরন্তন শেকড়

১৪

বীরগঞ্জে জমজমাট ঐতিহ্যবাহী পাতাখেলা

১৫

রোগ নির্ণয় সেবায় গতি আনতে রি-এজেন্ট হস্তান্তর

১৬

জনদুর্ভোগ কমাতে নলডাঙ্গায় প্রশাসনের গুরুত্বারোপ

১৭

ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে দুই হাত হারালেন সোহান

১৮

জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতি সভা

১৯

যুবদল নেতার ওপর হামলার প্রতিবাদে ভাণ্ডারিয়ায় মানববন্ধন

২০