নিজস্ব প্রতিবেদক
৮ মে ২০২৬, ১:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আনসার আলীকে স্মরণে খান জাহান আলী থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী

খুলনা নগরীর খান জাহান আলী থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শেখ আনসার আলীর ৬ষ্ঠ প্রয়াণ দিবস ও প্রেসক্লাবের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ মে) বেলা সাড়ে ১২টায় আলহাজ্ব গাফফার মোড়লের মৎস্য ঘেরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খান জাহান আলী থানা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ আসলাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এস সেভেনের চেয়ারম্যান ও দৈনিক ঢাকার সময় পত্রিকার প্রধান প্রকাশক ও সম্পাদক শেখ শাহীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোড়ল আব্দুল গফফার, আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসিন বিশ্বাস এবং খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের বাদামতলা শাখার সভাপতি নুরুল হক নুরু।

এছাড়া অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. মামুন মোল্লা, রেজাউল ইসলাম, আবু জাফর, হাফিজ উদ্দিন, রিমন হোসেন, রেজাউল করিম সবুজ, আলমগীর খান, আকাশ, রহমাতুল্লাহ সাথী, সাব্বির হোসেন আলিফ ও মুন্নি আক্তারসহ অনেকে।

আরো পড়ুন...  শ্রীমঙ্গলে যুবলীগ নেতা রিপন গ্রেপ্তার

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সাংবাদিক রিমন হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে শেখ শাহীন বলেন, “খান জাহান আলী থানা প্রেসক্লাব সাংবাদিকদের একটি আদর্শ সংগঠন। ভবিষ্যতে এ সংগঠন সাংবাদিকদের কল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।”

তিনি আরও বলেন, সাংবাদিকদের সুখ-দুঃখ, হাসি-কান্না ও উৎসব একে অপরের সঙ্গে ভাগাভাগি করার মাধ্যমে সংগঠনের ঐক্য আরও সুদৃঢ় হবে। পাশাপাশি সাংবাদিকদের কল্যাণে প্রেসক্লাবের একটি নিজস্ব ফান্ড গঠনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

আলোচনা সভা শেষে মরহুম শেখ আনসার আলীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন শিরোমনি বাজার জামে মসজিদের খতিব মুফতি আব্দুল জব্বার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

৬ মাস পর পাগলা মসজিদের ১৩ দানবাক্সে মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৫০ হাজার ২১৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার

উপকূলীয় এলাকা থেকে হারিয়ে যাচ্ছে কাচের গুলি (মারবেল) খেলা

মায়ানমারে পাচারকালে ৩০০ বস্তা সিমেন্ট জব্দ, কোস্ট গার্ডের অভিযান

টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভের রেজুখাল চেকপোস্টে ২ হাজার ইয়াবা উদ্ধার

প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে চন্দনাইশের ঐতিহ্যবাহী জোয়ারা পাগলা গারদ

হাফেজ সৈয়দ নাঈম আহমদ আরিফের মৃত্যুদণ্ডের রায় বাতিল ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

আকাশি-সাদা জার্সিটা কীভাবে পেল আর্জেন্টিনা?

গুইমারায় সেনাবাহিনীর বিশেষ অভিযান: ইউপিডিএফের শীর্ষ নেতা আটক, অস্ত্র ও বিপুল আলামত উদ্ধার

১০

ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখতে মাদককে না বলি

১১

নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ

১২

গণমাধ্যমের পরিবেশ নিশ্চিত করতে সাংবাদিকদের পাশে থাকবো: ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী

১৩

ঝালকাঠির কাঁঠালিয়ায় সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

১৪

মহিপুরে প্রবাসী পরিবারের জমি দখলের চেষ্টা, হামলা ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

১৫

বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, বাস্তবায়নও করে: ড. জিয়াউদ্দিন হায়দার

১৬

আশুরার গুরুত্ব ও তাৎপর্য

১৭

মাগুরায় মাদকবিরোধী র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

কুড়িগ্রামে তিস্তার তীব্র ভাঙনে দিশেহারা তীরবর্তী মানুষ

১৯

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষোভ বঞ্চিতদের

২০