ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি:
২০ এপ্রিল ২০২৬, ৬:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভাণ্ডারিয়ায় জ্বালানি তেল সরবরাহ ও মূল্য নিয়ন্ত্রণে প্রশাসনিক কঠোর সিদ্ধান্ত

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং বাজারে মূল্য স্থিতিশীলতা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।

সভায় জ্বালানি তেল বিপণন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা, অনিয়ম রোধ এবং সাধারণ ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসিবুল হাসান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী, সকল জ্বালানি তেল বিক্রয় প্রতিষ্ঠানে বাধ্যতামূলকভাবে হালনাগাদ মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টানিয়ে রাখতে হবে। পাশাপাশি প্রতিটি বিক্রয়কেন্দ্রে দৈনিক বিক্রয়ের সঠিক হিসাব সংরক্ষণের জন্য রেজিস্টার বাধ্যতামূলক করা হয়েছে। এতে করে বাজারে স্বচ্ছতা নিশ্চিত হবে এবং অনিয়মের সুযোগ কমবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া সভায় আরও সিদ্ধান্ত হয় যে, দূরপাল্লার যানবাহনে সরাসরি জ্বালানি তেল বিক্রি করা যাবে না। শুধুমাত্র অনুমোদিত ও নির্ধারিত নিয়ম অনুসারে তেল বিক্রির ব্যবস্থা রাখতে হবে। একই সঙ্গে বৈধ রেজিস্ট্রেশনবিহীন কোনো যানবাহনে জ্বালানি তেল বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়।

আরো পড়ুন...  ভাণ্ডারিয়ার শিয়ালকাঠী পশুর হাটে খাজনা নেই, ক্রেতা-বিক্রেতারা স্বস্তিতে

ডিলারদের জন্য একযোগে তেল বিক্রির নির্ধারিত সময় চালু করার বিষয়েও সভায় আলোচনা হয়, যাতে সরবরাহ ব্যবস্থায় সমন্বয় থাকে এবং হঠাৎ করে কৃত্রিম সংকট তৈরি না হয়।

সভায় জোর দেওয়া হয় যে, কোনো ডিলার বা ব্যবসায়ী যদি কৃত্রিম সংকট সৃষ্টি করে, অতিরিক্ত মূল্য আদায় করে বা কোনো ধরনের অনিয়মে জড়িত হয়, তবে তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ লক্ষ্যে নিয়মিত বাজার তদারকি ও মনিটরিং জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হালদার, ভাণ্ডারিয়া থানার ওসি (তদন্ত) রত্নেশ্বর কুমার মণ্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা আমীর হোসেন খান, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি বাদশা জোমাদ্দারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন জ্বালানি তেল ডিলার প্রতিনিধি, ট্যাগ অফিসার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।

সভা শেষে উপজেলা প্রশাসন আশা প্রকাশ করে যে, গৃহীত এসব সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে ভাণ্ডারিয়া উপজেলায় জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা ফিরে আসবে এবং ভোক্তারা ন্যায্যমূল্যে সেবা পাবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুমার নামাজের গুরুত্ব ও ফজিলত!

পঞ্চগড়ে বজ্রপাতে ট্রাক্টর শ্রমিকের মৃত্যু

নোটিশ ছাড়া তরিয়ামহল বন্ধের অভিযোগে ভেড়ামারায় ইজারাদার-শ্রমিকদের মানববন্ধন

পুশইন ও অবৈধ অনুপ্রবেশ রোধে সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি

পিকআপে ৩ গরু নিয়ে পালানোর সময় ধরা, গণধোলাই এড়িয়ে পুলিশের হাতে ৩ সন্দেহভাজন

তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, ১০ দিনব্যাপী পানি-ছাতা-হাতপাখা বিতরণ শুরু

ইসলামী ব্যাংক রক্ষায় রাস্তায় গ্রাহকরা, এস আলমের বিচার দাবি

স্বাস্থ্যসেবায় নতুন মাইলফলক: সারাদেশে সপ্তম, জেলায় শীর্ষে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ ডাকাত বাহিনীর সদস্য আটক

এনএসআই’র তথ্যে মোংলায় ভুয়া র‍্যাব সদস্য আটক

১০

এফসিপিএস ট্রেইনিদের দাবিতে মাগুরায় চিকিৎসকদের বিক্ষোভ, বৈষম্যমূলক সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান

১১

পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে মোরেলগঞ্জে র‌্যালি ও গাছের চারা বিতরণ

১২

পূর্ব শত্রুতার জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ: মাছ লুট, গাছ কর্তন ও চলাচলের পথ অবরুদ্ধ

১৩

মিথ্যা মামলার প্রতিবাদে রামপালে থানা ঘেরাও, উত্তাল যুবদল–স্বেচ্ছাসেবক দল

১৪

ফয়সাল আহমেদ হত্যার বিচার দাবিতে শ্যামগঞ্জে উত্তাল মানববন্ধন

১৫

বদরগঞ্জে যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধের অভিযোগ, নারীসহ ২ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ

১৬

পুস্যাবের কেন্দ্রীয় কমিটি ঘোষণা, নেতৃত্বে মাহিম–পান্থ জুটি

১৭

গাবুরায় আয়বর্ধনে ১৪ পরিবারকে গরু বিতরণ

১৮

সেনবাগ বাজারে ফুটপাত দখলে চরম জনদুর্ভোগ, চলাচলে ঝুঁকিতে সাধারণ মানুষ

১৯

ঝালকাঠির কাঠালিয়ায় গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

২০