শরীয়তপুর প্রতিনিধি
২০ এপ্রিল ২০২৬, ১১:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মসজিদের ভেতরেই শিশুকে ধর্ষণের চেষ্টা ইমামের, অতঃপর…

শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নে পবিত্র মসজিদের ভেতরেই ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা চালানোর অভিযোগে আবুল বাশার (৬০) নামে এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটে সোমবার (২০ এপ্রিল) বিকেলে। ওই সময় জয়নগর সরদার কান্দি মামুর জামে মসজিদের ভেতরে কৌশলে শিশুটিকে ডেকে নেন ইমাম আবুল বাশার। সেখানেই তিনি শিশুটির শ্লীলতাহানির চেষ্টা চালান। কিন্তু ভাগ্যক্রমে স্থানীয় কিছু লোকজন টের পেয়ে যান। তারা সঙ্গে সঙ্গেই মসজিদের ভেতরে প্রবেশ করে ইমামকে হাতেনাতে ধরে ফেলেন। পরে উত্তেজিত জনতা পুলিশকে খবর দিলে জাজিরা থানার একটি দল এসে অভিযুক্ত ইমামকে আটক করে থানায় নিয়ে যায়।

গ্রেপ্তার আবুল বাশার ওই ইউনিয়নের ছোটগোপালপুর গ্রামের বাসিন্দা। তিনি বেশ কিছুদিন ধরে ওই মসজিদে ইমামতি করছিলেন। পাশাপাশি একটি মহিলা মাদরাসায় শিক্ষকতাও করতেন।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ইমাম তার অপরাধ স্বীকার করেছেন। বর্তমানে ওই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং তদন্ত চলছে।

আরো পড়ুন...  কম্বল দেওয়ার প্রলোভনে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ, অতঃপর...

পুলিশ বলছে, শিশুদের নিরাপত্তার বিষয়ে তারা কঠোর অবস্থানে রয়েছে। ঘটনার পর শিশুটিকে উদ্ধার করে প্রয়োজনীয় আইনি ও চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’—প্রতিশোধে প্রতিশোধ!

জাতীয় ফুটবলারের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ! স্ত্রীকে নির্যাতন-হত্যাচেষ্টা, হাসপাতালে তরুণী

মাগুরায় বোনা আউশ ধান চাষ বিষয়ে কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে জিডির ভিত্তিতে উদ্ধার ২৩ মোবাইল, মালিকদের হাতে তুলে দিল পুলিশ

মঠবাড়িয়ায় অনুমোদন ছাড়া হাসপাতাল, জরিমানা ও আল্টিমেটাম

চাঁপাইনবাবগঞ্জে ২০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

বেনাপোলে ব্যবসায়ীর বাড়িতে গুলিবর্ষণ, সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের দাবি

খাগড়াছড়িতে দীপেন দেওয়ানকে মন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে মানববন্ধন

স্ত্রীর মনোমালিন্যে প্রাণ গেল তরুণের

কিশোরগঞ্জে হিন্দু ব্যবসায়ীর নিরাপত্তা ও ভূমি দখলের অভিযোগে মানববন্ধন

১০

শ্রীপুরে জামায়াতের কর্মী সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

১১

রামপালে পচা মাংস বিক্রি, দুই ব্যবসায়ীর কারাদণ্ড

১২

মোরেলগঞ্জে জিয়া মঞ্চের ৭১ সদস্যের কমিটি ঘোষণা, সভাপতি লিয়াকত, সাধারন সম্পাদক মামুন

১৩

ভাণ্ডারিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

১৪

মোরেলগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে তাণ্ডব, হামলা-ভাঙচুরে আহত ৩

১৫

তেতুলিয়ায় লাইফ কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

১৬

নিখোঁজের তিনদিন পর কিশোরের মরদেহ উদ্ধার

১৭

নড়াইলে বজ্রপাতে ২ জনের মৃত্যু, বাস উল্টে আহত ২০

১৮

ধর্ম যখন মঞ্চের পণ্য

১৯

নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

২০