কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
১৯ জুন ২০২৬, ৫:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মহিপুরে নদীর পাড়ের সরকারি খাস জমি দখলের অভিযোগ, রাতারাতি ঘর নির্মাণ

পটুয়াখালীর মহিপুর থানার বাজার এলাকার কাঠপট্টি রোড সংলগ্ন নদীর পাড়ের সরকারি খাস জমি দখলের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, বৃহস্পতিবার (১৮ জুন) গভীর রাতে নদীর তীরবর্তী সরকারি জমি দখল করে সেখানে ঘর নির্মাণ করা হয়েছে।

অভিযোগে জানা যায়, মহিপুর এলাকার বাসিন্দা ফারুক হোসেনের বিরুদ্ধে রাতারাতি সরকারি খাস জমিতে ঘর উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রভাবশালী একটি মহলের সহায়তায় অবৈধ অর্থের বিনিময়ে এ দখল কার্যক্রম সম্পন্ন হয়েছে।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে নদীর পাড়ের ওই জায়গাটি খালি ছিল। হঠাৎ করেই এক রাতের মধ্যে সেখানে স্থাপনা নির্মাণ করা হয়েছে। বিষয়টি দেখে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মহিপুর একটি গুরুত্বপূর্ণ মৎস্য বন্দর হওয়ায় প্রতিদিন অসংখ্য সামুদ্রিক মাছ ধরার ট্রলার নদীর তীরে নোঙর করে। স্থানীয় জেলেদের আশঙ্কা, এভাবে নদীর পাড় দখল হতে থাকলে ট্রলার নোঙর করার জায়গা সংকুচিত হবে এবং মৎস্য বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে।

স্থানীয়দের মতে, নদীর তীর দখলের ফলে নদীর স্বাভাবিক পানিপ্রবাহ ও নাব্যতা ব্যাহত হওয়ার ঝুঁকি রয়েছে। ইতোমধ্যে মহিপুর এলাকার বিভিন্ন স্থানে নদীর তীর দখল ও ভরাটের কারণে নদীর প্রশস্ততা কমে গেছে বলে অভিযোগ রয়েছে।

আরো পড়ুন...  হাতপাখার পক্ষে ভোট দিতে জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে

এলাকাবাসী আরও জানান, অতীতে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে নদীর তীর দখল করে স্থাপনা নির্মাণ করেছেন। ফলে সরকারি খাস জমি বেহাত হওয়ার পাশাপাশি নদীর স্বাভাবিক প্রবাহও বাধাগ্রস্ত হয়েছে।

স্থানীয় সচেতন মহল মনে করছে, অবৈধ দখল রোধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও সরকারি জমি দখলের শিকার হতে পারে এবং মহিপুর মৎস্য বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে মহিপুর ভূমি অফিস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তারা সরকারি খাস জমি উদ্ধার এবং নদীর তীর রক্ষায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সেভেন আপ’ শুধু ব্রাজিলের লজ্জা নয়, গৌরবও বটে

মাগুরায় ২৫ হাজার টাকায় শিশু বিক্রির অভিযোগ, পুলিশের অভিযানে উদ্ধার

আধ্যাত্মিকতা ও মানবতার মিলনমেলা: কায়রোতে ছারছীনা দরবারের পীর সাহেবকে সংবর্ধনা

মহিপুরে নদীর পাড়ের সরকারি খাস জমি দখলের অভিযোগ, রাতারাতি ঘর নির্মাণ

কুলিয়ারচরে একদিনে ৬ অপরাধী গ্রেফতার, প্রশংসায় এসআই সুজন বিশ্বাস সাব-হেডলাইন:

৮ বিভাগের সেরাদের হারিয়ে জাতীয় চ্যাম্পিয়ন মৌলভীবাজারের মাহিমা

স্ত্রীকে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ স্বামীর

বিএনপি আমার আদর্শ: বাহিরচর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এনামুল হক

মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভা

কালিয়াকৈরে গার্মেন্টসের পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

১০

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১১

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণ

১২

ভাণ্ডারিয়ায় কঁচা নদীতে অবৈধ জাটকা শিকার, দুই জেলেকে ৫০ হাজার টাকা জরিমানা

১৩

পীরগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ উদ্বোধন, দেশীয় ফল চাষে উদ্বুদ্ধকরণ

১৪

৩য় শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৪৫ বছরের শামীম গ্রেপ্তার

১৫

মোরেলগঞ্জের বিএনপি নেতা মিলনের প্রশংসনীয় উদ্যোগ: নিজস্ব অর্থায়নে বালুর রাস্তা সংস্কার

১৬

‘নেইমার মাঠে নামলেই প্রতিপক্ষ এলোমেলো হয়ে যাবে’

১৭

অস্তিত্বহীন রাইস মিলের নামে চাল বরাদ্দের অভিযোগ, পাটগ্রামে খাদ্য সংগ্রহ ব্যবস্থায় অনিয়মের প্রশ্ন

১৮

পাহাড়ি জনপদে শিক্ষার আলো ছড়াতে বিজিবির উদ্যোগ, ৬০ শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ

১৯

তোমাকে আদর করে মারতে চাই’ ছাত্রীকে খুবি শিক্ষক

২০