তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
২৯ মে ২০২৬, ৯:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লাউয়াছড়ায় তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় একটি তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় সিলেটের সঙ্গে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এতে বিভিন্ন স্টেশনে যাত্রীবাহী ও পণ্যবাহী ট্রেন আটকা পড়েছে এবং যাত্রীদের মধ্যে দুর্ভোগ দেখা দিয়েছে।

শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে শ্রীমঙ্গল উপজেলার ভানুগাছ ও শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা যায়, সিলেট থেকে আখাউড়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি তেলবাহী খালি ওয়াগন ট্রেনের একটি বগি হঠাৎ লাইনচ্যুত হয়ে পড়ে। এতে রেললাইনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং ওই রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনার পরপরই রেলওয়ে কর্তৃপক্ষ উদ্ধার কার্যক্রম শুরু করে। লাইনচ্যুত বগি সরিয়ে রেললাইন মেরামতের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও হাইড্রোলিক টুলভ্যান ঘটনাস্থলের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। উদ্ধারকারী দল দ্রুত সময়ের মধ্যে ট্রেনটি উদ্ধার করে রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ঘটনার কারণে সিলেটগামী ও সিলেট থেকে ছেড়ে যাওয়া কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এতে ঈদ-পরবর্তী সময়ে যাত্রীদের ভোগান্তি বেড়েছে। অনেক যাত্রীকে স্টেশনগুলোতে অপেক্ষা করতে দেখা গেছে।

আরো পড়ুন...  মেহেদীর উদ্যোগে গরিবদের মাঝে ইফতার বিতরণ11

ঘটনার সত্যতা নিশ্চিত করে শমশেরনগর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রজত কুমার রায় বলেন, “লাইনচ্যুত বগি উদ্ধারের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও হাইড্রোলিক টুলভ্যান পাঠানো হয়েছে। উদ্ধার কাজ সম্পন্ন হওয়ার পর দ্রুত রেললাইন সচল করা হবে এবং সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হবে।”

তবে তাৎক্ষণিকভাবে বগি লাইনচ্যুত হওয়ার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার কাজ শেষ হওয়ার পর দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করা হবে।

এদিকে, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রেলপথে এই দুর্ঘটনার কারণে সিলেট অঞ্চলের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় যাত্রী ও সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত উদ্ধারকাজ শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন যাত্রীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাণ্ডের সমাজে দণ্ডের নির্বাসন: ন্যায়বিচারহীনতার অন্ধকারে আমাদের সমাজ

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মাগুরায় ১১ দলীয় জোটের গণমিছিল

শ্রীমঙ্গল ও ভানুগাছ রেলস্টেশন পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে জামায়াতের গণমিছিল

পটিয়ায় ইসরাফিলের চার কন্যার লেখাপড়ায় মানবতার বন্ধনের অর্থসহায়তা

পানছড়িতে বিনামূল্যের চর্ম ও এলার্জি চিকিৎসা ক্যাম্পে রোগীদের ব্যাপক সাড়া

কুলিয়ারচরে ইউএনও’র হস্তক্ষেপে অষ্টম শ্রেণির ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা

কুলাউড়ার রিজার্ভ বনে দখল সিন্ডিকেটের থাবা, আদালতের নির্দেশও উপেক্ষিত

বিয়ের যাত্রীবাহী মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশাচালক গুরুতর আহত

ভেড়ামারায় সোহেল রানা বাবুর সমর্থনে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

১০

খাল খনন শেষে কোষাগারে ফেরত ১৪ লাখ টাকা, ব্যতিক্রমী নজির ভান্ডারিয়ার ইউএনওর

১১

মাগুরায় জামায়াতের দুই দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

১২

মিড-ডে মিলের উদ্বোধনে প্রতিমন্ত্রী টুকু: মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থানের ঘোষণা

১৩

লোহাগড়ায় জাল দলিলে নামজারির অভিযোগ

১৪

রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ জামায়াত নেতা গ্রেপ্তার

১৫

বদরগঞ্জে মাকে মারধর করে ঘরছাড়া করার অভিযোগ ছেলের বিরুদ্ধে

১৬

কাঁঠালিয়ায় ঘর নির্মাণ নিয়ে সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ৮

১৭

পাসওয়ার্ড জটিলতায় বন্ধ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম, সেবা বঞ্চিত কুড়িগ্রামের মানুষ

১৮

কাঁঠালিয়ায় মহিলা দলের সমাবেশ

১৯

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

২০